এই রাশির লোকেদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে
এই রাশির লোকেদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে
জ্যোতিষশাস্ত্রে মোট ২৭ টি নক্ষত্র, ৯ টি গ্রহ, ১২ রাশির কথা উল্লেখ করা আছে। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব আলাদা হয়ে থাকে। এদের পছন্দ-অপছন্দও কিন্তু একরকম হয় না। সবার পছন্দ-অপছন্দ কিন্তু আলাদা হয়। এই রাশির লোকেরা ওপর আলাদা আলাদা দেবতারদের আশীর্বাদ থাকে। তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ কোন কোন রাশির উপর থাকে জেনে নিন। মা লক্ষ্মী তিন রাশির ব্যক্তিদের ওপর বেশী কৃপা করে থাকেন। দেখে নিন কোন কোন রাশির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ করে থাকেন।

মিথুন রাশি
জ্যোতিষ শাস্ত্রে মিথুন রাশির অধিপতি দেবতা হল লক্ষ্মী। এই রাশির ব্যক্তিদের ওপর বিশেষ লক্ষ্মীর কৃপা রয়েছে। এইসব লোকেরা ব্যবসাক্ষেত্রে খুব সাফল্য অর্জন করেন। কারণ মিথুন রাশি বুধ দ্বারা শাসিত হয়। জ্যোতিষশাস্ত্রে বুধকে ব্যবসার গ্রহ বলে বিবেচিত করা হয়ে থাকে। এই সমস্ত লোকেরা খুব বুদ্ধিমান হয়ে থাকেন। মা লক্ষ্মীর কৃপা থাকায় এই লোকেরা সকল কাজে সফলতা পান। প্রতি শুক্রবার দেবীকে এদের খির নিবেদন করা উচিত। এই রাশির ব্যক্তিররা যদি মা লক্ষ্মীর নাম করে নতুন ব্যবসায়ে বিনিয়োগ করেন তাহলে সেই ব্যক্তি ব্যবসায় উন্নতি করতে পারেন। এদের কোনদিন অর্থের অভাব হয় না। এরা সবসময় বিলাসবহুল জীবনযাপন করতে পারেন।

মকর রাশি
এই রাশির প্রধান দেবতা হলেন নরসিংহ। নরসিংহ দেব আসলে ভগবান বিষ্ণুর অবতার। এই কারণেই এই লোকেরা নরসিংহ দেবতা ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন। এই রাশির জাতক-জাতিকারা প্রচন্ড পরিমানে পরিশ্রমী হন। এরা প্রতিটি কাজ খুব মন দিয়ে করে থাকেন। যে কাজে এরা হাত দেয় সেই কাজে যতক্ষণ না সাফল্য পাণ ততক্ষণ তারা সেই কাজটি করে যায়। মা লক্ষ্মীর পাশাপাশি শনিদেব প্রসন্ন হয় এই মানুষগুলোর উপর। এরা খুব পরিষ্কার মনের হয়ে থাকেন। তাই এরা কর্মক্ষেত্র এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকেন। এরা মা লক্ষ্মীর পুজো করলে এদের জীবনের সব বাধা কেটে যাবে।

মীন রাশি
ধনু ও মীন রাশির অধিপতি গ্রহ হল গুরু বৃহস্পতি। তাদের প্রধান দেবতা হলেন বিষ্ণু এবং মা লক্ষ্মী। তাই এই লোকেদের দেবী লক্ষ্মীর পুজো করা উচিত। মীন রাশির জাতক-জাতিকারা দূরদর্শী ও পন্ডিত প্রকৃতির হয়ে থাকেন। তাদের যুক্তিতর্ক করার ক্ষমতা রয়েছে। অন্যদিকে, এই লোকেরা দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু পুজো করার ফলে দ্বিগুণ উন্নতি লাভ করেন। জীবনে যে কাজে হাত দেয় সেই কাজে সফলতা পান। টাকার অভাব হয় না। জীবনে সুখের জন্য সব কাজ করতে পারেন এরা। খুব সৎ এবং পরিশ্রমী হয়ে থাকেন। এদের দাম্পত্য ও পারিবারিক জীবন খুব সুখের হয়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications