কোন রাশির ব্যক্তিরা কেনাকাটা করতে খুব ভালোবাসেন, জানেন

কোন রাশির ব্যক্তিরা কেনাকাটা করতে খুব ভালোবাসেন, জানেন

মানুষ মাত্রই কেনাকাটা করতে খুব ভালবাসেন। কিন্তু কিছু রাশির মানুষ এমন আছেন যে তারা সবসময় কেনাকাটা করতে একটু বেশিই পছন্দ করে থাকেন। যার ফলে তাদের বাড়তি খরচ ক্রমশই বাড়তে থাকে। আর বর্তমানে অনলাইন শপিং হয়ে যাবার পর সেই চাহিদা তাদের দ্বিগুণ হয়েছে। প্রয়োজন না থাকলেও তারা কিন্তু কেনাকাটা করতেই থাকেন। তারা কেনাকাটা করলে জীবনে খুব আনন্দ পায় এবং খুশিতে থাকে। তাহলে জেনে নিন কোন রাশির মানুষরা শপিং বা কেনাকাটা করতে খুব পছন্দ করেন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক-জাতিকারা কেনাকাটা করতে পছন্দ করেন। তারা তাদের শখ মেটাতে জীবনে সবসময় কেনাকাটা করেন। তাদের বাজেটের অতিরিক্ত তারা কিনতে বেশি পছন্দ করেন। সেই জন্য তাদের প্রত্যেক মাসে বাড়তি খরচ লেগেই থাকে। দরকারি জিনিস ছাড়া তারা প্রতি মাসে নানান জিনিস কিনে থাকেন। এই রাশির ক্ষেত্রে পুরুষদের থেকে নারীরাই বেশি এগিয়ে। প্রত্যেক মাসেই দামি দামি শপিং করে থাকেন তাঁরা।

 সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের কেনাকাটার অভ্যাস সবার থেকে বেশি। যখনই তাঁরা মনে করে নিজেদের উপর কোন চাপ হচ্ছে, তখনই তারা একটু খারাপ থাকে তখনই তারা কেনাকাটা করতে চলে যান। কারণ কেনাকাটা জীবনের সবথেকে সুখী জিনিস বলে এরা মনে করে থাকেন। শুধু তাই নয়, এরা সাধারণ জিনিস খেতে বেশি পছন্দ করেন না। আর যার জন্য তাদের পক্ষে অনেক পকেটে প্রভাব পড়ে। এই রাশির জাতকরা নিজেদের কেনাকাটায় প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। পুরুষ মহিলা উভয়ই প্রচুর পরিমাণে শপিং করেন। তবে মাসের শেষে যখন পকেট ফাঁকা হয়ে যায় তখন একটু কষ্ট পায় তাঁরা। তবুও পরের মাসে আবারও তারা একই কাজ করে থাকেন। বাড়তি খরচ এদের লেগেই থাকেন।

 তুলা রাশি

তুলা রাশি

এই রাশির অধিপতি হল শুক্র। এই গ্রহকে আমরা সৌন্দর্য ও বস্তুগত আনন্দের গ্রহ বলে থাকি। রাশি শুক্রের প্রভাবে তুলা রাশির মানুষরা বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। দামি জিনিসপত্র বেশি পছন্দ করেন কম বাজেটের জিনিসে এরা বেশি খুশি হন না। এ অবস্থায় প্রচুর অর্থ ব্যয় করে থাকেন তাঁরা। তারা দ্রুত গাড়ি ও মোবাইল কিনতে বেশি পছন্দ করেন। সেইসঙ্গে তাঁরা নতুন জামা পড়তে বেশি ভালোবাসেন। এক জামা দুবার পড়তে এরা চায় না।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকারা একঘেয়েমি দূর করতে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। সব সময় শপিং করেন। তারা ইলেকট্রনিক্স জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করেন। অনলাইন শপিংয় বেশি পছন্দ করেন এরা। প্রায়শই অনলাইনে নানান জিনিস অর্ডার দিয়ে থাকেন এরা। বাইরে বেরিয়ে ঘুরে জিনিসপত্র কিনতে পছন্দ করেন না এরা। অনলাইনে শপিং করতে এদের বেশি পছন্দ করেন। সবথেকে বেশি পছন্দ করেন জামা-কাপড় কিনতে।

 ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকারা বাজেটের দিকে খেয়াল রাখেন না। তাদের আয়ের সবচেয়ে বড় অংশই নিজেদের খরচ নিজেরাই খরচ করে ফেলেন। কেনাকাটা করতে বেশি পছন্দ করেন। তাদের বাচ্চাদের প্রচুর ফ্যাশনেবল জামা-কাপড় পড়ান। এবং মেকআপে প্রচুর টাকা খরচ করেন।

মীন রাশি

মীন রাশি

এই রাশির মানুষদের কেনাকাটা শখ খুব। তবে নিজেদের কেনাকাটা এরা নিজেরাই করতে পছন্দ করেন। নিজেদের জিনিসটা নিজেরাই কিনতে বেশি পছন্দ করেন। যেকোন মানুষ এদের উপহার দিলে এরা খুশি হন। তখনই যদি এদের দামি জিনিস দেওয়া হয় কম দামি জিনিস কখনই এদের মন ভরেনা। যদি কেউ নিজের মোবাইল বা জামা কাপড় দেয় তাহলে এরা বেশি খুশি হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+