এই মূলাঙ্কের ব্যক্তিদের ওপর রাহুর কৃপা থাকে, এই গ্রহকে শক্তিশালী করতে কী করবেন

জ্যোতিষশাস্ত্রে, রাহু ও কেতু গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রে মূলাঙ্কের বিশেষ গুরুত্ব রয়েছে।

৪ নম্বর মূলাঙ্কের ব্যক্তিদের ওপর রাহু গ্রহের বিশেষ প্রভাব থাকে। রাহুর কৃপায় তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। ভাগ্যের দ্বার খোলা থাকে তাদের। তারা কোনও কাজেই পিছিয়ে যান না। এরা খুব সৎ প্রকৃতির ব্যক্তি হন।

astrology

চার নম্বরের মূলাঙ্কের ব্যক্তিদের ওপরে রাহু গ্রহের বিশেষ প্রভাব পড়ে। তাই তাদের ভাগ্যের দ্বার সর্বদাই খোলা থাকে। যাদের ৪, ১৩, ২২, ৩১ তারিখে জন্ম, তাদের মূলাঙ্ক ৪। তাই রাহু তাদের কখনোই কষ্ট দেয় না। তারা ৪২ বছরের পর জীবনে প্রচন্ড সফলতা অর্জন করতে পারেন।

শুধু তাই নয়, কেরিয়ার থেকে ব্যবসায়ে যথেষ্ট লাভ করতে পারেন তারা। তাছাড়া এরা খুব রোমান্টিক প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। এরা জীবনে যা চান তাই করতে পারেন। এদের গুপ্ত ইচ্ছা সব সময় পূরণ হয়। তবে এরা খুব একগুঁয়ে প্রকৃতির মানুষ হন। যে কাজে হাত দেন, সেই কাজ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ তারা সেই কাজ করে থাকেন।

এরা খুব পরিষ্কার-পরিচ্ছন্নভাবে জীবন যাপন করতে পছন্দ করেন। রাহুর কৃপায় এরা সবসময়ই জীবনে সফলতা পান। তবে এরা যদি অপরিষ্কার থাকেন, তাহলে রাহু কিন্তু রেগে যায়। কারণ যদি এরা অপরিষ্কার থাকে বা অসৎ পথে লিপ্ত থাকেন, তাহলে রাহু এদের ওপর অশুভ দৃষ্টি দেয় ।

কোনও কাজেই তারা সফলতা অর্জন করতে পারেন না। তাদের ভাগ্যের দ্বার কখনোই খোলা থাকে না। এমনকি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও তারা খুব অসুখী হন। সেই সঙ্গে চাকরি থেকে ব্যবসায় তাদের জীবনের নানান সমস্যা আসে। তাই চার নম্বর মূলাঙ্কের লোকেদের রাহুকে শান্ত ও শক্তিশালী করতে শনি মহারাজের পুজো করা খুব দরকার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+