Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বছরের প্রথম একাদশীতে রাশি অনুযায়ী এই জিনিসগুলি দান করলেই মিলবে সুফল

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে পৌষ পুত্রদা একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। যা প্রতিবছর পৌষ মাসের দশমী তিথির পরের দিন পুত্রদা একাদশী পালিত হয়। চলতি বছর ১০ তারিখে পালন করবেন সকলে। আর এই দিন উপোস করে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এদিন পুজো ও উপোস করলে জীবনে সফলতা লেগেই থাকে।

এমনকি মনোবাসনা পূর্ণ হয়। যদি আপনি লক্ষ্মী নারায়ণের বিশেষ কৃপা পেতে চান ও কর্মজীবন থেকে ব্যবসায়ে সফলতা অর্জন করতে চান, তাহলে এই জিনিসগুলো দান করতেই পারেন। রাশি অনুযায়ী এই জিনিসগুলো দান করা খুব শুভ।

donate

  • জানুন শুভ সময়

পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে জানুয়ারি মাসের ৯ তারিখ থেকে দুপুর ১২ টা ২২ মিনিট থেকে আর এই তিথি চলবে ১০ জানুয়ারি সকাল ১০ টা ১৯ মিনিট পর্যন্ত, ১১ জানুয়ারি সকাল ৬ টা ৩২ মিনিট থেকে ৮ টা ২১ মিনিট পর্যন্ত থাকবে এই একাদশী।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকার এই একাদশীর দিন তামার পাত্র ও লাল রঙের কাপড় দান করুন। এটি করলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে।

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিরা এদিন চাল ও সাদা বস্ত্র দান করুন। এতে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাবেন আপনি।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিরাও এই একাদশীর দিন টাকা দান করুন। অভাবী ব্যক্তিকে টাকা দান করলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে চাল, চিনি, নুন ও দুধ দান করা অত্যন্ত শুভ।

  • সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের এই দিনে লাল রঙের যেকোনও জামা কাপড় বা কম্বল দান করা ভালো। এতে ভগবান বিষ্ণু খুব খুশি হবেন।

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের এই সময় সবুজ ছোলা ও সবুজ রঙের কাপড় দান করার শুভ হবে।

  • তুলা রাশির

তুলা রাশির ব্যক্তির এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চাইলে সাদা রঙের পোশাক দান করুন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিরা এই একাদশী দিন লাল রঙের বস্ত্র দান করুন।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকারা জীবনে সফলতা আনতে এই বিশেষ দিনে হলুদ রঙের কাপড় দান করুন।

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাতার এই একাদশীর দিন কালো কম্বল ও দারিদ্র ব্যক্তিদের দান করুন। যদি পারেন সামর্থ্যও অনুযায়ী অর্থও দান করতে পারেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিরা এই একাদশীর দিন জুতো নীল রঙের কাপড় দান করুন। এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

  • মীন রাশি

মীন রাশির জাতক জাতিকারা পাকা কলা, ছোলার ডাল, বেসন, মুগ ডাল, যদি দান করেন তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে। এমনকি আর্থিক দিকেও লাভ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+