Rajyog 2024: মহাধন ও নীচভঙ্গ রাজযোগের শুভ প্রভাবে ব্যবসায় লাভ হবে এদের
জ্যোতিষশাস্ত্র (astrology) অনুসারে, গ্রহরা তাদের সময় মতোই স্থান পরিবর্তন করে। সেই সময় তারা শুভ ও অশুভ নানান যোগও তৈরি করে থাকে। আবার যোগের বিশেষ প্রভাব ফেলে ১২ রাশির ব্যক্তিদের উপর। বুধ গ্রহকে আমরা রাজকুমার গ্রহ বলে জানি।
২০২৪ সালের শুরুতেই বুধ মীন রাশিতে প্রবেশ করবে, তৈরি করবে মহাধন ও নীচভঙ্গ রাজযোগ। ১০০ বছর পর এই যোগ তৈরি হবে, যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। দেখুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, আপনিও কি আছেন নাকি তালিকায়?

- মিথুন রাশি
এই দুই যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের ওপরে। এই সময় কেরিয়ারে খুব সফলতা অর্জন করতে পারবেন। তবে যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া যারা সরকারি চাকরিতে কর্মরত তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। এসময় নয়া সম্পদের মালিক হবেন মিথুন রাশির জাতক জাতিকারা। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় আপনি খুব নিশ্চিন্তে থাকতে পারবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। যদি আপনি স্টক মার্কেট, বাজি, লটারিতে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। এই সময়টি আপনার জন্য খুব ভালো। এই সময় বাবা মায়ের সহায়তা পাবেন সকল কাজে। তবে নিজেকে শান্ত রেখে সবদিক ঠিকঠাক রেখে সব কাজ করার চেষ্টা করবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের ওপর যোগের শুভ প্রভাব পড়বে। এসময় সকল কাজে আপনি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসাতেও সফলতা অর্জন করতে পারবেন। মনের গুপ্ত ইচ্চা পূরণ হওয়ার সময়। এসময় আপনি যদি কোনও চাকরির পরীক্ষা দেন সেখানেও সফলতা আসবে। যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের জীবনেও সফলতা নিশ্চিত। গুপ্ত যদি কোনও রোগে আক্রান্ত থাকেন তা থেকেও বের হতে পারবেন। বিদেশ যাত্রার সুযোগ আসবে আপনার। যারা গবেষণায় যুক্ত তারাও এসময় বিদেশ গেলে সেখান থেকে আর্থিক লাভ হবে তাদের। নতুন সম্পত্তি কিনতে পারেন, আপনি বাড়ি, গাড়ি, যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications