৫০ বছর পর বুধ তৈরি করবে নীচভঙ্গ রাজযোগ, রাজকীয় আবেশে কোন রাশির ব্যক্তিদের জীবন কাটবে

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই প্রায় নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। এপ্রিল মাসের ২ তারিখ বুধ গ্রহ বিপরীতমুখী হয়েছে। ৯ এপ্রিল বুধ মীন রাশিতে তৈরি করবে 'নীচভঙ্গ রাজযোগ’।

৫০ বছর পর বুধ মীন রাশিতে তৈরি করবে এই শুভ যোগ। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির জাতকদের। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Money

  • মেষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর। শেয়ারবাজার, লটারিতে বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। এই সময় আপনার আদালত সংক্রান্ত যে সমস্যা ছিল সেটি থেকে বের হতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় থাকবে। সিনিয়রদের সহায়তায় আপনি সময়ের আগে আপনার লক্ষ্য পূরণে সফল হবেন। আপনি কর্মক্ষেত্রে বড় দায়িত্ব বা পদ পেতে পারেন। অংশীদারিত্বে কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য এই সময়টি খুবই অনুকূল। আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বিয়ে ঠিক হয়ে যেতে পারে। আপনার ধন-সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ১১ তম ঘরে তৈরি হবে এই শুভযোগ। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কর্মজীবন থেকে ব্যবসায়ে সফলতা আসবে। আর্থিক দিকে লাভ হবে। যদি আপনি ব্যবসায়ী হন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন আপনি। আপনার পরিকল্পিত কাজগুলি সময়মতো সম্পন্ন হবে ও কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। আপনার সম্মান বৃদ্ধি হবে। আপনি যদি সমাজসেবার সঙ্গে যুক্ত থাকেন সেখানে সফলতা আসবে। নতুন সম্পত্তি যানবাহন কিনতে পারেন। ভাগ্যের দ্বার খুলবে আপনাদের।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া আপনার অপত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা শুরু হয়েছে আপনার। তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার ব্যবসায় আরোও সাফল্য আসবে। এসময় প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার কাজের জায়গায় আরোও সাফল্য আসবে। ধনসম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+