নবপঞ্চম যোগে ভাগ্যে দারুণ সুযোগ, কোন রাশির ব্যক্তিদের ব্যবসায় আসবে সাফল্য?
জ্যোতিষশাস্ত্রে, সূর্য ও চন্দ্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রায় প্রতিমাসেই সূর্য গ্রহ তার স্থান পরিবর্তন করে থাকে। এই দুই গ্রহ ঘর পরিবর্তন করার সময় সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ১৭ জুলাই চন্দ্র মঙ্গল, বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে।
সূর্য এবং চন্দ্র একে অপরের থেকে নবম এবং পঞ্চম ঘরে উপস্থিত থাকবে, যার কারণেই তৈরি হয়েছে 'নবপঞ্চম যোগ’। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ব্যবসায়েও তাদের সাফল্যের সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় আপনার ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অত্যন্ত শুভ সময়। এসময় আপনি বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকল সদস্যদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। যার কারণে আপনার পরিকল্পিত কাজ সময়মতো সম্পন্ন হবে । নতুন গাড়ি, সম্পত্তি কিনতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন।
- তুলা রাশি
নবপঞ্চম যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এই সময় আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। যদি আপনি চাকরি পরিবর্তন করার কথা ভাবেন সেখানেও সফলতা পাবেন। বাড়ির সকল সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। দাম্পত্য জীবনে সুখে থাকতে পারবেন। এসময় আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকলের থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। এসময় বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনার। বেকারদের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার খুলবে। কারোর সঙ্গে অযথা তর্ক করবেন না। কোনও কাজে বাধা আসবে না। কারোর সঙ্গে অযথা তর্কাতর্কিতে জড়াবেন না।
- ধনু রাশি
নবপঞ্চম যোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির ব্যক্তিদের উপরে। এই সময় আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। এসময় নতুন যানবাহন, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। যেকোনও পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন। অযথা কারোর সঙ্গে তর্কে জড়াবেন না। আপনি যদি ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, সেখানে সফলতা অর্জন করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। যারা মডেলিংয়ে যুক্ত তাঁদের সাফল্যের সময় শুরু হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications