কবে পড়েছে নাগপঞ্চমী, জানুন শুভ সময়, দিনক্ষণ, শিব ঠাকুরকে খুশি করতে কী নিবেদন করবেন

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে নাগপঞ্চমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর শ্রাবণ মাসের পঞ্চম দিনে পালিত হয় এই বিশেষ দিন। এই দিনে সাপেদের পূজোর আয়োজন করা হয়। নাগ পঞ্চমীর দিন অনেকেই বাড়িতে ও মন্দিরে সাপের ছবি রেখে পুজো করেন।

মনে করা হয়, এতে সাপেদের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এতে তাদের শান্ত রাখা যায়। এমন কিছু প্রতিকার রয়েছে সেগুলি করেন, তাহলে শিব ঠাকুরের কৃপা পাবেন ও তিনিও কিন্তু খুব শান্ত থাকবেন। দেখুন নাগপঞ্চমীর দিন কী করবেন।

Naga Panchami

  • শুভ সময়

চলতি বছর নাগপঞ্চমী ৯ অগাস্ট, শুক্রবার পালিত হবে। শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ মিনিট থেকে, যা চলবে ১০ অগাস্ট ৬টা ৯ মিনিট পর্যন্ত। প্রতিবছর শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে এই নাগপঞ্চমী পালিত হয়।

  • দেবতাকে কী কী নিবেদন করবেন

যদি আপনি এই সময়ে আপনি শিব ঠাকুরের বিশেষ কৃপা পেতে চান, তাহলে ভগবান শিবের পূজা করুন। এতে ভোলেবাবা খুব খুশি হন। আপনি আপনার পূর্বপুরুষদের দান করুন। অশ্বথ গাছের নিচে গিয়ে পূর্বপুরুষদের দান করতে পারেন।

নাগপঞ্চমীর দিন সর্পদেবতার পূজো করুন। সাপের ছবি বাড়িতে এনে তাকে দুধ, ফুল, জল নিবেদন করুন। এতে আপনি শিব ঠাকুরের বিশেষ কৃপা পাবেন। তাছাড়া জীবনে আটকে থাকা প্রতিটি কাজ হয়ে যাবে।

  • এদিয়ে শিব ঠাকুরকে স্নান করবেন

চন্দন ও পঞ্চমৃত দিয়ে শিব ঠাকুরকে স্নান করান। শিব ঠাকুরের গান, ভজন, কীর্তন করে রাত জেগে শিব ঠাকুরের আরতি করতে একদম ভুলবেন না। এতে কিন্তু শিব ঠাকুরের বিশেষ কৃপা আপনি পাবেন। জীবনে সফলতাও আসবে।

  • কী কী দিয়ে স্নান করাবেন

ভগবান শিবের পাশাপাশি আপনি এই বিশেষ দিনে সর্প দেবতার পূজো করুন। সেই সঙ্গে আপনি তাকে দুধ দিয়ে স্নান করান। শিব ঠাকুরকে গঙ্গা জল, মধু দিয়ে স্নান করাতে পারেন। যদি পারেন সঙ্গে ডাবের জল দিতে পারেন। এতে শিব ঠাকুরের বিশেষ কৃপা আপনার উপর লেগে থাকবে। সেই সঙ্গে জীবনে সফলতাও আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+