এই কাজগুলি ভুলেও করবেন না, এতে মা লক্ষ্মী খুব রেগে যান
এই কাজগুলি ভুলেও করবেন না, এতে মা লক্ষ্মী খুব রেগে যান
অনেক সময় আমাদের কাছ থেকে অনেকে টাকা ধার নেন বা আমরাও কখনো আমাদের দরকার হলে অন্যদেরকে থেকে টাকা ধার নিয়ে থাকি। কিন্তু বাস্তুশাস্ত্রে এই টাকা ধার দেওয়া বা নেওয়াতে অনেক সময় অনেক ভুল থাকে। যার জন্য আমাদের ঘরে দারিদ্রতা প্রবেশ করে। শুধু টাকা ধার দেওয়া নেওয়া ছাড়া আমরা এমন অনেক জিনিস আছে যা দেওয়া নেওয়া করে থাকি। সেগুলো কিন্তু জীবনে অনেক খারাপ সময় ডেকে আনে। যাতে আমাদের জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। কোনও কোনও জিনিস কাউকে দেওয়া বা কারোর থেকে নেওয়া কখনোই ভালো না। জেনে নিন সেইগুলি কী কী।

পেন বা পেন্সিল কাউকে ধার দেবেন না
আমরা এমন অনেকেই আছি, যারা পরীক্ষা হলে বা কোচিং সেন্টারে পেন বা পেন্সিল অন্যদেরকে দিয়ে থাকি বা অন্যদের কাছ থেকে নিয়েও থাকি। কিন্তু বাস্তুশাস্তে এটি খুব ভুল বলে মনে করা হয়। কারণ আমাদের ভালো-মন্দ কাজের হিসাব রাখি। এটা দিয়ে আমাদের অনেক শুভ কাজ হয়, তাই কারোর কাছ থেকে কলম নিয়ে আবার কাউকে দেওয়াটা ঠিক না। যদি আপনি কাউকে কলম দিয়েও থাকেন তার থেকে চেয়ে নেবেন। সে যদি ভুলেও যায় তার থেকে সেই জিনিসটি আপনার ঘরেই রাখবেন।

সকাল সন্ধে ঝাড়ু দেবেন না
এমন অনেকে আছেন যারা সকাল বিকেল বাড়িতে ঝাড়ু দিয়ে থাকেন। কিন্তু খুব সকালবেলা এবং সন্ধ্যেবেলা বাড়িতে ঝাড়ু দেওয়া মোটেই ঠিক না। এতে মা লক্ষ্মী বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেন না। ইতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায় এবং নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। এটি করলে আপনাদের আর্থিক সমস্যা বাড়তে থাকবে। জীবনে এগোতে পারবেন না। পরিবারের সদস্যরা খালি অসুস্থ হয়। এতে মা লক্ষ্মী খুব রেগে যান।

কাউকে নুন দেবেন না
ভুল করে কখনো কাউকে নুন দেবেন না। কারণ নুন চন্দ্র ও শুক্রের সঙ্গে সম্পর্কিত। তাই বিশ্বাস করা হয় নুন দিলে যদি আপনি কাউকে দিলে তার থেকে এক টাকা বা দুই টাকা নিয়ে নেবেন। বিনা পয়সায় কাউকে নুন দিবেন না। তাহলে আপনার সংসারে আর্থিক ক্ষতি দেখা যাবে। আপনি এগোতে পারবেন না। পারিবারিক এবং দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকবে এবং আপনি কাউকে ধার দেবেন না। তাহলে আপনার জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন।

ঘড়ি কাউকে দেবেন না
দেওয়াল ঘড়ি হোক বা হাত ঘড়িই হোক, এটি মানুষের ভালো-মন্দের সঙ্গে জড়িত। সুতরাং আপনি কাউকে ঘড়ি দান করবেন না। বা তার থেকে নেবেনও না। এটিতে অজান্তেই আপনার শুভ প্রভাব অন্যের কাছে চলে যেতে পারে এবং আপনার জীবনে খারাপ প্রভাব আসতে পারে। এই লেনদেন খুব অশুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। তাই কাউকে ঘড়ি দিয়েও মনে থেকে করে নিয়ে নেবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications