চন্দ্র গোচরে ধনলাভ, ভাগ্যে সোনা ফলতে চলেছে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে মোট বারো রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের কথা বলা হয়েছে। প্রত্যেকটি গ্রহ, নক্ষত্ররা তাদের সময় মত ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। চন্দ্র গ্রহ কিন্তু চলতি মাসেই তার ঘর পরিবর্তন করেছে।
নভেম্বর মাসে ১৮ তারিখ চন্দ্র গ্রহ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করেছে ভোর ৪ টে ৩১ মিনিটে। তারপর সে কর্কট রাশিতে প্রবেশ করবে। মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে চন্দ্র গ্রহ তার ঘর পরিবর্তন করবে।

তাই এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে খুব লাভ হবে। এমনকি নয়া সম্পত্তির মালিক হবেন তারা, জানুন সেই রাশির জাতক জাতিকাদের মধ্যে কারা রয়েছেন। দেখুন তো সেই তালিকায় কি আপনি আছেন?
- সিংহ রাশি
চন্দ্র গোচরের ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় ব্যবসাক্ষেত্রে যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন।
সব কাজেই সফলতা অর্জন করতে পারবেন। এই সময়ে তাদের জীবনে যে অর্থসঙ্কট ছিল, তা থেকে তারা বেরোতে পারবেন। এসময় কোনও কাজেই তারা পিছিয়ে যাবেন না। এসময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের ওপর চন্দ্রগ্রহের বিশেষ প্রভাব পড়বে। এই সময়ে তাদের আর্থিক দিকে লাভ হওয়ার পাশাপাশি ভাগ্যের দ্বার খুলবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া এসময় আপনি যদি সত্যনারায়ণের পুজো দেন, তবে কিন্তু জীবনে খুব সফলতা অর্জন করতে পারবেন। কেরিয়ার থেকে ব্যবসায় আসবে সফলতা। ভাগ্যের দ্বার খুলবে আপনার। আর্থিকদিকেও লাভ হবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। পরিবেশ অনুকূলে থাকায় তারা মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে পারবেন। এমনকি তাদের মানসিক চাপও আগের থেকে অনেক কমবে। কোনও কাজেই তারা পিছিয়ে পড়বেন না। বাড়তি খরচে লাগাম দেওয়ার চেষ্টা করুন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications