চন্দ্র গোচরে ব্যবসায় বিশাল লাভ, পরিবেশ অনুকূলে থাকবে কোন রাশির ব্যক্তিদের

চন্দ্র যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে চন্দ্র শুভ জায়গায় রয়েছে, তার ভাগ্যের দ্বার সব সময় খোলা থাকে।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে চন্দ্র দেবতা রাশি পরিবর্তন করবে অর্থাৎ ৭ নভেম্বর সন্ধ্যে ৫ টা ৫৩ মিনিটে চন্দ্র দেবতা ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। এরপর মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। কোন রাশির ব্যক্তিদের আর্থিক সমস্যা কেটে যাবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের? জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন?

Property

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের উপর চন্দ্র গ্রহের বিশেষ কৃপা থাকবে। কোনও কাজেই পিছিয়ে যাবেন না আপনি। ভাগ্যের দ্বার খুলবে আপনার। তাছাড়া আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। চন্দ্র দেবতার কৃপা থাকবে আপনার ওপর। দাম্পত্য জীবনে খুব লাভ হবে আপনার।

এই সময় আপনি হলুদ রঙের যেকোনও জিনিস কিনতে পারেন। তাহলে গুরু গ্রহের বিশেষ কৃপা থাকবে আপনার উপর। মনের ইচ্ছা পূরণ হবে এই রাশির ব্যক্তিদের। আপনাকে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যথেষ্ট মনোযোগ দিতে হবে। শরীর খারাপ হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন।

  • মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের উপর চন্দ্রগ্রহের বিশেষ প্রভাব পড়বে। এই সময় চন্দ্রগ্রহের কৃপা পাবেন আপনি। আপনার জীবনে সফলতা নিশ্চিত। এসময় মানসিক চাপ আপনার অনেক কমবে। আটকে থাকা কাজ সব হয়ে যাবে।

তাছাড়া আপনার বেতন বাড়তে পারে। চাকরি ক্ষেত্রেও সহযোগিতা পাবেন। কাজের জায়গায় সকলে আপনার প্রশংসা করবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভগবান বিষ্ণুর কৃপা থাকবে আপনার ওপর।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় কারোর সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে না যাবেন না। আপনার মনে খুশি থাকবে।

এসময় নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। ভগবান বিষ্ণুর কৃপায় কোনও বিশেষ কাজে সাফল্য পেতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+