New year 2025: নববর্ষের দিনে গতিপথ বদল করবে চন্দ্র, ব্যবসায় মাথা ঠান্ডা রাখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে চন্দ্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। চন্দ্র যখন ঘর বদল করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরই নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, তা আবার কারোর জন্য অশুভ হতে পারে। নববর্ষের দিনে অর্থাৎ পয়লা জানুয়ারি চন্দ্র তার ঘর বদল করবে।
চন্দ্র মকর রাশিতে প্রবেশ করবে। যে কারণে কিছু রাশির ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। তাদের জীবনেও নানান সমস্যা হতে পারে। কোনও রাশির ব্যক্তিদের একটু সাবধানে থাকতে হবে । তালিকায় কি আপনি আছেন?

- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। এসময়ে আপনার ততটা শুভ সময় নয়। খরচ ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান হন আপনি। কারোর থেকে ঋণ নেবেন না। কাউকে এসময় ঋণ দেবেন না। এসময় পরিবারের সকলের সঙ্গে আপনার একটু অশান্তি হতে পারে আপনার। নতুন বছরের নানান সমস্যার সম্মুখীন হবেন আপনি। তাই মাথা ঠান্ডা রেখে চলুন। জমি ও দালান সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কোনও সিনিয়র বা শুভাকাঙ্ক্ষীর পরামর্শ নিতে ভুলবেন না।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের উপর চন্দ্রগ্রহের অশুভ প্রভাব পড়বে। এসময় আপনার জীবনে আসবে নানান সমস্যা। তাই পরিবারের সকলের সঙ্গেই আপনার নানান সমস্যা বাড়বে। তাই এসময় সতর্ক থাকুন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান হোন আপনি। কোনও কাজ করার আগে মাথা ঠান্ডা রাখুন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। না হলে নানান সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। গাড়ি চালালে সাবধানে চালানোর সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আপনার। চাকরিজীবীরা বদলি বা দায়িত্ব পাওয়ার কারণে একটু মন খারাপ থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের উপর চন্দ্র গ্রহের অশুভ প্রভাব পড়বে। মানসিক চাপ বাড়তে থাকবে। এসময় কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। শরীর আপনার খুব খারাপ থাকবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। মাথা থেকে কোমর পর্যন্ত ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। এসময় আপনার বাতের ব্যথা বাড়তে থাকবে। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করার আগে সাবধান হোন আপনি। আপনি মরসুমের রোগ বা বড় রোগের শিকার হতে পারেন। পেশা ও ব্যবসায় কাঙ্খিত অগ্রগতি না পাওয়ার কারণে মন কিছুটা উদ্বিগ্ন থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications