বক্রী বুধের প্রভাবেই চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি, লটারি প্রাপ্তির যোগ রয়েছে কাদের

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। বুধ হল গ্রহের সেনাপতি। নভেম্বর মাসের ২৬ তারিখ বুধ গ্রহ বৃশ্চিক রাশি বক্রী হতে চলেছে।

৬ই ডিসেম্বর আবারও মার্গী হবে এই গ্রহ। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে তাদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন আপনি রয়েছেন কিনা?

lottary

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় অত্যন্ত শুভ সময় শুরু হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া অর্থ উপার্জনের বিশেষ সুযোগ পাবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ লাভ হবে আপনার।

দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এই সময় কোনও কাজে আপনি পিছিয়ে যাবেন না। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। যারা নতুন সম্পত্তি কিনতে চাইছেন কিনতে পারেন। এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ সময় শুরু হবে।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় বাড়তি খরচ ক্রমশ কমাতে হবে। এই সময়ে নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। কোনও কাজে আপনি পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার।

এসময় কর্মক্ষেত্রে ভীষণ লাভ হবে আপনার। তাছাড়া আত্মবিশ্বাস বাড়তে থাকবে। শরীর আপনার ভালোই থাকবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। দীর্ঘদিন ধরে যে কাজে বাধা ছিল, সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন। আত্মীয়দের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবন থেকে ব্যবসায় খুব লাভ হবে। এই সময় আপনার সমাজে সম্মান বাড়তে থাকবে। যারা রাজনীতি করছেন তাদের অত্যন্ত শুভ সময়। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। কোনও কাজের সিদ্ধান্ত একা নেবেন না। মনের মানুষের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। এসময় দীর্ঘদিন ধরে জীবনে যে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে বের হতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+