বুধের উত্থানের কারণে ব্যবসায় লাভের মুখ দেখবেন এই রাশিরা

বুধের উত্থানের কারণে ব্যবসায় লাভের মুখ দেখবেন এই রাশিরা

জ্যোতিষশাস্ত্রে বুধের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে সেটি। সেটি কারোর জন্য ইতিবাচক প্রভাব আনে আবার কারোর জন্য নেতিবাচকও ফল নিয়ে আসে। বুধ গ্রহকে গ্রহের রাজকুমার বলা হয়। জানুয়ারি মাসের ১২ তারিখ বুধ গ্রহ ধনু রাশিতে প্রবেশ করবে এবং উত্থান হবে। বুধ ও বৃহস্পতির মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইতিমধ্যে ধনু রাশিতে রয়েছে বৃহস্পতি। এই সময়ে বুধের উত্থানের কারনে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জেনে নিন সেই রাশির মধ্যে কারা কারা রয়েছেন।

সিংহ রাশি

সিংহ রাশি

বুধের উত্থানের কারণে সিংহ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরুহবে। এসময় জীবনে তারা যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে তাদের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির পঞ্চম ঘরে বুধের উত্থান হবে। এই ঘরকে আমরা সন্তান, শিক্ষা ,প্রেমের ঘর জানি। তাই এই সময় আপনার প্রেম জীবন খুব ভালো যাবে। শিক্ষায় আপনি খুব উন্নতি লাভ করতে পারবেন। সন্তানদের জন্য আপনি এই সময় ভালো খবর পেতে পারেন। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

বুধের উত্থানের কারণে বৃশ্চিক রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনাদের দ্বিতীয় ঘরে বুধের উত্থান হবে। এই ঘরকে বক্তৃতা ও সম্পদের ঘর বলেই আমরা জানি। তাই এই সময়ে আপনার সম্পত্তি অনেক বাড়বে।আপনার ব্যবসায় খুব লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি কেউ রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পুরনো ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন। তাছাড়া নতুন ব্যবসাতেও আপনি বিনিয়োগ করতে পারেন। যারা মিডিয়া, চলচ্চিত্র, শিক্ষা ইত্যাদি পেশায় যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।

 মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতিকাদের জীবনের সফল সময় শুরু হবে। তারা এই শময়ে সব কাজেই লাভের মুখ দেখবেন। পেশা থেকে ব্যবসায় সকল জায়গাতে তারা লাভের মুখ দেখবেন। এই সময় আপনাদের বড় কোনোও চুক্তিতে সই করতে হতে পারে। তবে সব দিকটা ভালোভাবে বিবেচনা করে তবেই কিন্তু যেকোনও কাজের সিদ্ধান্ত নেবেন। চাকরিজীবীদের জন্য খুব সময় এটা। যারা পুলিশে চাকরি করছেন তাদের জন্য খুব শুভ সময় এটি। তাদের বেতন বৃদ্ধি হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+