বক্রী বুধের শুভ প্রভাবে অঢেল টাকা উপার্জন করবেন এরা, আপনিও কি আছেন তালিকায়?

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হন তখন বারো রাশির উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। বুদ্ধিমত্তার কারক বুধ গ্রহ। এপ্রিল মাসের ২ তারিখ মেষ রাশিতে পিছিয়ে যাবে বুধ গ্রহ।

বুধ বক্রীর কারণে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। তাঁরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। কর্মজীবনেও তাদের খুব সফলতা আসবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Mercury


  • মেষ রাশি

বক্রী বুধের শুভ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের উপর। এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। মানসিক চাপ কমবে। আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। কঠোর পরিশ্রম করলে জীবনে সাফল্য আসবে। এসময় যারা অংশীদারিত্ব ব্যবসা করছেন তাদের জীবনের সাফল্যের সময়। আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা। এই সময়ে আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার নবম ঘরে বিপরীতমুখী হবে এই গ্রহ। ব্যবসায় লাভ হবে। তাছাড়া যারা নতুন চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আপনারা শুভ যেকোনও অনুষ্ঠানে এসময় অংশগ্রহণ করতে পারেন। প্রতিযোগিতামূলক কোনোও পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। এসময় সকল কাজেই আপনি বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের খুব ভালো সময় শুরু হবে। এসময় আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কঠিন পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। এই সময় থেকে ভবিষ্যতের জন্য অর্থ এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখে থাকতে পারবেন। আপনি যদি কোনও স্কিমে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। কেরিয়ারে আপনার জীবনে সফলতা আসবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। আপনার স্ত্রীর কোনও সুখবরে আপনি আরোও খুশি হবেন। মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+