বুধের অস্ত যাওয়াতেই কি চাকরিতে বড় বিপদে পড়তে চলেছেন এই রাশির জাতকরা?
জ্যোতিষশাস্ত্রে, রাজকুমার গ্রহ বুধের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা ব্যবসা-সম্পত্তি, সৌন্দর্যের কারক বলেই জানি। বুধ যখন ঘর বদল করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।
জুন মাসের ৩ তারিখ বৃষ রাশিতে অস্ত যেতে চলেছে বুধ। এই গ্রহ অস্ত যাওয়ায় কোন রাশির ব্যক্তিদের আর্থিক ক্ষতি হবে, জানুন।

- বৃশ্চিক রাশি
বুধ অস্ত যাওয়ায় বৃশ্চিক রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু। এসময় কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। পারিবারিক জীবনে আপনার নানান সমস্যা আসবে। স্ত্রীর ও সন্তানের শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন। এই সময় অংশীদারিত্ব কাজে নানান অসুবিধার সম্মুক্ষীন হতে হবে আপনাকে। কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। সেখানে গিয়েও নানান সমস্যার মুখে পড়তে হবে আপনাকে। সকলের সঙ্গে অশান্তি বাড়তে থাকবে। দাম্পত্য জীবনেও আপনি তেমন সুখী হবেন না। ব্যবসাতে এসময় আপনারা একদমই লাভ হবে না। গাড়ি চালালে সাবধানে চালাবেন, কারণ এই সময়ে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
- মীন রাশি
বুধ অস্ত যাওয়ায় মীন রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময় আপনার শরীর খারাপ হতে পারে। ভাইবোনেদের সঙ্গে বিবাদ বাড়তে পারে। কেরিয়ার থেকে ব্যবসায় ততটা সফলতা আসবে না। এসময় শনির সাড়েসাতির অশুভ প্রভাব পড়বে আপনার ওপর। পরিবারের সদস্যদের সঙ্গে কোনোও বিষয়ে বিবাদ হতে পারে। এই সময়ে, আপনার পিতামাতার প্রয়োজনের দিকে মনোযোগ দিন। এসময় আর্থিক দিকেও খুব অসুবিধা হবে এই রাশির জাতকদের। এই সময় আপনার চাকরির জন্য বাইরে না যাওয়াই ভালো। অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- তুলা রাশি
বুধ অস্ত যাওয়ায় তুলা রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। আপনি কোনও গুপ্ত রোগে আক্রান্ত হতে পারেন। গাড়ি চালালে সাবধানে চালাবার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে খুব অশুভ সময় শুরু হবে। বাড়ি বড় কোনও ব্যক্তিদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই তাদের স্বাস্থ্যের যত্ন নিন। শিক্ষায় সাফল্য পেতে হলে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে উত্থান-পতন লেগে থাকবে আপনার। কাজের চাপ আপনার বাড়তে থাকবে। আর শত্রুরা আপনার এসময় অনেক ক্ষতি করতে পারবেন। তাই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications