Budh asta: অস্ত যেতে চলেছে বুধ, ব্যবসায় বিনিয়োগ করার আগে দু’বার ভাববেন কারা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময় মতন ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। বুধ প্রায় প্রত্যেক মাসেই তার ঘর পরিবর্তন করে থাকে। বিভিন্ন গ্রহের উদয় হওয়া ও অস্ত যাওয়ায় কারণে বিশেষ প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের উপর।

জুন মাসের ৭ তারিখ বৃষ রাশিতে প্রবেশ করবে রাজকুমার গ্রহ। চলতি মাসের ১৯ তারিখ সকাল ৭ টা ১৬ মিনিটে বৃষ রাশিতে অস্ত যাবে এই গ্রহ। বুধের অস্ত যাওয়ার কারণে কিছু রাশির ব্যক্তিদের ওপরে অশুভ প্রভাব পড়বে। কাদের আর্থিক ক্ষতি হবে, জানেন।

কবে বুধ গ্রহ অস্ত যাবে?


বৃষ রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এসময়ে আপনাকে নানা বিপদের মধ্যে জড়িয়ে পড়তে পারে। আপনারা বাড়তি খরচে লাগাম দিন। পরিবারের সকলের সঙ্গে আপনার অনেক কারণে অশান্তি বাঁধতে পারে। এই সময়ে প্রমোশন ও ইনক্রিমেন্ট আপনার আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে সচেতন হোন, না হলে বড় বিপদের সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

কবে বুধ গ্রহ অস্ত যাবে?


কর্কট রাশির অশুভ সময় শুরু। এ সময় আপনার একাদশ ঘরে বুধ গ্রহ অস্ত যাবে, চাকরি থেকে ব্যবসায় নানান সমস্যার মুখোমুখি পড়তে হবে আপনাকে। বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতিকাদের প্রেম জীবনে নানা অশান্তি আসবে। শুধু তাই নয় আপনার আইনি ঝঞ্ঝাটের মুখোমুখি হতে পারেন। যারা ব্যবসায়ী রয়েছেন এই সময় তাদের ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো কারণ আপনাদের অর্থ ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।

কবে বুধ গ্রহ অস্ত যাবে?


সিংহ রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার দশম ঘরে অস্ত যেতে চলেছে বুধ গ্রহ। তাই আপনারা ভাগ্যের পূর্ণ সহায় পাবেন না। চলতি মাসের মাঝখানে আপনার জন্য খুব খারাপ খবর আসতে পারে, এসময় আপনি যতই পরিশ্রম করুন না কেন আর্থিকভাবে তত উন্নতি করতে পারবেন না। নানান বাধার মুখে পড়তে হবে আপনাকে। আপনার লক্ষ্য এই সময়ে পূরণ হবে না, আর্থিক দিকে আপনি পিছিয়ে পড়বেন। তবে মনোবল একদম ভাঙবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+