জুনেই অস্ত যাবে রাজকুমার বুধ, বাড়তি খরচে লাগাম দেবেন এই রাশির ব্যক্তিরা
বুধকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি। ব্যবসার কারক বুধ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরেই নানান প্রভাব ফেলে। সেই সঙ্গে বুথ যখন অস্ত যায় তখন ও কিন্তু শুভ ও অশুভ প্রভাব ফেলে বারো রাশির ব্যক্তিদের উপর।
জোতিশশাস্ত্রে (astrology) জুন মাসের ১৯ তারিখ বুধ গ্রহ বৃষ রাশিতে অস্ত যেতে চলেছে। অনেক রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। কারোর জীবনে আবার সাফল্য আসবে কেউ বা আবার নানান অসুবিধার সম্মুখীন হতে চলেছে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু। তারা কোন কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। জানেন কোন রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে।

বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের বুধ অস্ত যাওয়ার কারণে খুব খারাপ সময় সূড়ূ হবে। এসময় পরিবারের সকলের সঙ্গেই আপনার বিবাদ বাঁধতে থাকবে। শুধু তাই নয় আপনি সকল কাজেই পিছিয়ে পড়বেন। কোনও কাজে সফলতা মিলবে না আপনার। মানসিক কষ্ট ক্রমশ বাড়তে থাকবে। কঠোর পরিশ্রম করলেও কাঙ্খিত ফল লাভ করতে পারবেন না।
যেখানে আপনি চাকরি করছেন বা যারা বেসরকারি চাকরি করছেন তাদের ইনক্রিমেন্ট আটকে যেতে পারে। নানান সমস্যার মুখোমুখি হবেন আপনি।
কর্কট রাশির (Cancer) ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। সকল কাজে কঠিন পরিশ্রম করলে সফলতা পাবেন। চাকরি থেকে ব্যবসায় নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। পরিস্থিতি বেশ খারাপ হয়ে যাবে আপনার। বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে।
প্রেম জীবনের প্রচন্ড অশান্তি হবে। তাই আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। এসময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সিংহ রাশির (leo) ব্যক্তিরা খুব ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন না। ব্যবসায় কঠিন পরিশ্রম করলে তবে উপযুক্ত ফল মিলবে আপনার। আর্থিক দিকে খুব খারাপ সময় শুরু হবে। আপনি কোন কাজে সফলতা অর্জন করতে পারবেন না।
বাধার মুখে পড়তে হবে আপনাকে। জীবনে নানান অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন, তাই আগে থেকেই সাবধান হন।

কন্যা রাশির(Virgo) ব্যক্তিরা কোনঅ কাজেই উন্নতি করতে পারবেন না। ঠিক তেমনি বুধ পিছিয়ে দেওয়ার কারনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। আর্থিক পরিস্থিতির খারাপ হবে। আপনার ইচ্ছা এসময় পূরণ হবে না।
দূরে কোথাও ঘুরতে না যাওয়াই আপনার জন্য ভালো। আপনার দুর্ঘটনা ঘটে সম্ভাবনা রয়েছে। তাই আপনি যদি গাড়ি চালান তাহলে খুব সাবধানে চালাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications