বুধ ধনু রাশিতে অস্ত যেতে চলেছে, মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশির ব্যক্তিরা
বুধ ধনু রাশিতে অস্ত যেতে চলেছে, মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে বলা হয় প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর তাদের ঘর পরিবর্তন করে থাকে। তারা যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। চলতি মাসের ২ তারিখ বুধ অস্ত যেতে চলেছে। এসময় কিছু রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে সে। বুধকে আমরা ব্যবসা, বুদ্ধি, অবিবাহিত জীবনের কারক বলেই জানি। যে ব্যক্তির জন্ম কুণ্ডলী বুধ দুর্বল স্থানে থাকে সেই ব্যক্তির জীবনের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। জেনে নিন বুধ অস্ত যাওয়ার কারণে কোন কোন রাশির জীবনে অশুভ সময় শুরু হচ্ছে।

কন্যা রাশি
বুধ কন্যা রাশি চতুর্থ ঘরে অস্ত যেতে চলেছে। এই সময়ে এই জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। আপনারা এ সময় খুব সতর্ক থাকবেন। খুব অসুবিধার মধ্য দিয়ে আপনাদের সময় কাটবে। আপনারা জীবনে যা চাইবেন তাই করতে পারবে না। ব্যবসা ক্ষেত্রে খুব অবনতি হবে। সেই সঙ্গে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। বসের সঙ্গে আপনার মনোমালিন্য হবে আপনার।। জীবনে কোনও কাজেই আপনি সাফল্য পাবেন না।

সিংহ রাশি
বুধ গ্রহ অস্ত যাওয়ার কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের নানান অসুবিধা সম্মুখীন হতে হবে। দূরে কোথাও ঘুরতে যাবেন না। শেয়ার বাজারে টাকা খাটাবেন না। আর্থিক দিকে খুব অবনতি হবে আপনার। কোথাও বিনিয়োগ করবেন না। খুব সতর্কতা অবলম্বন করে চলবেন। না হলে আপনার জীবনে নানা রকম অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়ে আপনি মাথা ঠাণ্ডা রেখে চলবেন। না হলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনি একদম সুখী হবেন না। নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে।

তুলা রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। কারণ বুধ গ্রহ এই রাশির ব্যক্তিদের তৃতীয় ঘরে প্রবেশ করবে। সাবধানে পথে চলতে হবে। যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের খুব সাবধানে পথে চলতে হবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে জানার অসুবিধা আসতে পারে। পরিবারের সঙ্গে খুব সাবধানে থাকতে হবে আপনাকে। না হলে অশান্তি, বিবাদ ছাড়বে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications