অস্ত যেতে চলেছে বুধ গ্রহ, বাড়তি খরচে লাগাম দিন এই রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা নিজেদের সময় মতন ঘর পরিবর্তন করে ১২ রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। বুধ গ্রহকে আমরা রাজকুমার গ্রহ বলে জানি।

কবে অস্ত যাবে বুধ

কবে অস্ত যাবে বুধ

এই গ্রহ ২৩ এপ্রিল অস্ত যেতে চলেছে। এই গ্রহকে যুক্তি, বুদ্ধির কারক বলেই জানি। মেষ রাশির তৃতীয় ও ষষ্ঠ ঘরের অধিপতি হল বুধ। বুধ অস্ত যাওয়ার কারণে কিছু রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

 মেষ রাশি

মেষ রাশি

বুধ অস্ত যাওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের খুব অশুভ সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। নানান সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। উচ্চ রক্তচাপ, মাথাব্যথার মতোন নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। চাকরিতে ভালো সুযোগ আসতে পারে আপনার। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে তবেই আপনি জীবনে সফলতা পাবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হবে। আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। কোনও কাজে সফলতা মিলবে না আপনার। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা সেখানে সফলতা পাবেন না। ব্যবসায় প্রচুর ক্ষতি হবে আপনার। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময়ে কোনও কাজ করার আগে দুবার ভাবুন। ব্যবসায় বিনিয়োগ করার আগে দুবার ভাবুন। যারা সোনার ব্যবসা করছেন তাদের আর্থির ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। এই সময় বাইরে বেরোলে সাবধানে বেরোবেন। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কোনোও কারণে হতাশ বোধ করবেন না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতে হবে আপনাকে।

কন্যা রাশি

কন্যা রাশি

অস্ত যেতে চলেছে বুধ গ্রহ, আর এই কারণে খুব মানসিক চাপ বাড়তে থাকবে আপনার। কাজের প্রতি কোনও ইচ্ছা থাকবে না। নানান ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। ব্যবসায়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে। প্রচুর পরিমাণে ব্যয় হবে। উপার্জিত অর্থে হাত পড়বে আপনার। সেখানে আর্থিক সংকট লেগে থাকবে। তাই স্বামী স্ত্রীর মধ্যে নানান অশান্তির সম্মুখীন হবে। পরিবারের সকলের সঙ্গেই আপনার অশান্তি হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+