বছরের শেষেই উদিত হবে বুধ গ্রহ, মুখে হাসি ফুটতে চলেছে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে ব্যবসা, দাম্পত্য জীবন, সমৃদ্ধির প্রতীক বলেই মনে করা হয়। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় বা উদয় হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। তা কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হয়।
ডিসেম্বর মাসে ১২ তারিখ সন্ধে ৬ টা ১৬ মিনিটে বুধ গ্রহ উদিত হবে। আর এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কেরিয়ারেও সফলতা অর্জন করতে পারবেন। এমনকি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও তাঁরা সুখী হবেন। জানেন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- সিংহ রাশি
বুধের উত্থানে সিংহ রাশি জাতিকাদের জীবনে সাফল্য সময় শুরু হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভ হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। আর্থিক অবস্থার অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। এই সময় আপনি জীবনে খুব সুখী হবেন। শরীর আপনার ভালোই থাকবে। পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। পায়ের ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকায় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ। এবং সেখানেই সে উদিত হবে এই গ্রহ। এসময় বেতন বৃদ্ধির পাশাপাশি সমাজে সম্মানও বাড়তে থাকবে। পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। চাকরিক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। কোনও কাজে পিছিয়ে যাবেন না। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় বাবা মায়ের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। সব কাজেই সাফল্য আসবে আপনার।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আপনার আয় বাড়তে থাকবে। বুধের উত্থানে আপনার জীবনে সাফল্য আসবে। স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া অশান্তি চলছিল তা কেটে যাবে। কর্মজীবনের সাফল্য আসবে। তবে এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications