মার্চেই হতে চলেছে বুধের উত্থান, সাফল্যের সময় শুরু এই রাশির ব্যক্তিদের
বুধকে আমরা বুদ্ধিমান ও অনুসন্ধানী গ্রহ বলে মনে করা হয়। মার্চ মাসের ৩১ তারিখে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ গ্রহ, আর সেখানেই উত্থান হবে বুধের। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য আসবে।
জ্যোতিষশাস্ত্রে বুধকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি। যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ শুভ স্থানে তাদের জীবনে সাফল্য লেগেই থাকে। সর্বক্ষেত্রে এগিয়ে যেতে পারেন তারা। বুধকে আমরা বুদ্ধিমান ও অনুসন্ধানী গ্রহ বলে মনে করা হয়। মার্চ মাসের ৩১ তারিখে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ গ্রহ, আর সেখানেই উত্থান হবে বুধের। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য আসবে। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মেষ রাশি
এই সময় মেষ রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সাংবাদিক, গণমাধ্যমের সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে উন্নতির সময় শুরু হবে। আর্থিকভাবে তারা জীবনে উন্নতি করতে পারবেন। যারা মার্কেটিং, লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্যের সময়। সহকর্মীদের পূর্ণ সমর্থন আপনি পাবেন।সকল কাজে এগিয়ে যেতে পারবেন। নতুন কোনও প্রকল্পের কাজে শুরু করতে পারেন। যারা চাকরিপ্রার্থী তাদের চাকরি পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখানে সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। সকল কাজে সম্মান বৃদ্ধি হবে আপনার। কাজের ব্যাপারে আপনাকে অত চিন্তা করতে হবে না। স্বাস্থ্য আপনার ভালোই যাবে।

কুম্ভ রাশি
চাকরি থেকে ব্যবসায় কুম্ভ রাশিদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় আপনি আপনার বেসরকারি চাকরি যারা করছেন তাদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে সন্তানের জন্য সুখ পেতে পারেন আপনি। আপনার জীবনে আয় ক্রমশ বাড়তে থাকবে। আয়ের উৎস খুঁজে পাবেন। আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা করতে পারেন। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে আপনার জীবনের সাফল্য আসবে। গলা বা হাতে সমস্যা হতে পারে, আপনাকে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

মিথুন রাশি
বুধের ঘর পরিবর্তনে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার প্রেম জীবনে খুব সফলতা আসবে। আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে। মনে কোনও সুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মনের বাসনা পূরণ হবে। দূরে কোথায় ঘুরতে যেতে পারেঙ্ক। এসময় আপনি চাকরিতে অনেক উন্নতি হবে। আপনার শরীর সুস্থ থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার সাফল্য আসবে,।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications