উদিত হতে চলেছে বুধ গ্রহ, হঠাৎ হাতে টাকা আসবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহের মধ্যে ধরা হয় বুধ গ্রহকে। বুধকে আমরা ব্যবসা, বুদ্ধির কারক বলেই জানি। বুধ যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।
চলতি মাসের ২২ তারিখ বুধ মীন রাশিতে উদিত হতে চলেছে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- কর্কট রাশি
বুধ উদয় হওয়ার কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার নবম ঘরে বুধ গ্রহ উদিত হবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ধর্মীয় কোনও কাজে আপনি যদি অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া কর্মরত ব্যক্তিরা কাজের জায়গায় কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে আপনার। এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
- ধনু রাশি
বুধের উত্থান ধনু রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। এসময় আপনার রাশির চতুর্থ ঘরে উদিত হবে বুধ গ্রহ। তাই ব্যবসায় আপনি লাভ করতে পারবেন। আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার। নতুন যানবাহন, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। ব্যবসার প্রতিটি কাজে আপনি বাবা-মায়ের কাজ থেকে বিশেষ সহায়তা পাবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে আপনার লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলেই আপনার পাশে থাকবেন। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। সন্তানের কোনোও শুভ খবরে আপনার মন খুশি থাকবে।
- মকর রাশি
বুধ আপনার রাশির তৃতীয় ঘরে উদিত হতে চলেছে। তাই বুধের বিশেষ প্রভাব পড়বে আপনার ওপর। আপনার সাহস ও বীরত্ব ক্রমশ বাড়তে থাকবে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। যারা চাকরিজীবী ব্যক্তি রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। যারা বিদেশে যেতে চাইছেন যেতে পারেন। তাঁদের অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন আপনারা। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications