বুধের শুভ প্রভাবে দু’হাত ভরে টাকা উপার্জন করতে পারবেন এই রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহের মধ্যে ধরা হয় বুধকে। বুধকে আমরা বুদ্ধি, বাণী, ব্যবসার কারক বলেই মনে করে থাকি। বুধ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।
৩১ মে বুধ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। এই সময় রাজকুমার গ্রহের কৃপায় জীবনে সাফল্য লেগে থাকবে কিছু রাশির ব্যক্তিদের। কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

- বৃষ রাশি
বুধের স্থান পরিবর্তনে বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময়ে আপনি সব কাজেই সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া কোনও কঠিন কাজের সিদ্ধান্ত নিলেও সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। মানসিক চাপ অনেকটাই কমবে।
- মিথুন রাশি
বুধের ঘর বদলে মিথুন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনার দ্বাদশঘরে প্রবেশ করবে এই গ্রহ। আপনি এখন থেকেই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। আপনার ভাগ্যের দ্বার খুলবে। তাছাড়া আপনার আর্থিক দিকে লাভ হবে। আর্থিক দিকে একাধিক উৎস খুঁজে পাবেন। দূরে কোথাও ভ্রমণ করতে পাবেন। সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাঁদের বেতন বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনি জীবনে এগোতে পারবেন। এসময় আপনার স্ত্রীর কাছ থেকে ব্যবসায়ে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনি।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় হবে। এসময় আপনার ঘরেই প্রবেশ করবে রাজকুমার গ্রহ। তাই আপনার মনের ইচ্ছা পূরণ হবে। পুরনো জায়গায় যেখানে আপনি বিনিয়োগ করেছিলেন সেখান থেকে অর্থ লাভ হবে আপনার। এসময় ভাই বোনের পূর্ণ সমর্থন পাবেন। সাহসও ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ কমবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভাই বোনের থেকে পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। আপনারা মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications