নক্ষত্র পরিবর্তন করবে বুধ, কেরিয়ারে উন্নতি, ব্যবসায়ে লাভের মুখ দেখবেন কারা

জ্যোতিষশাস্ত্রে, বুধ গ্রহকে রাজকুমার গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহই প্রতি মাসে স্থান পরিবর্তন করে থাকে। সেপ্টেম্বর মাসে বুধ গ্রহ দু’বার ঘর পরিবর্তন করবে। প্রথমবার সিংহ রাশিতে প্রবেশ করবে। তারপর সে কন্যা রাশিতে প্রবেশ করবে। এই সময়ে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।

রাজকুমার গ্রহ বুধ ৪ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫২ মিনিটে মঘা নক্ষত্রে প্রবেশ করবে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত একই নক্ষত্র অবস্থান করার পর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন কারা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Business

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন।

সেখান থেকে লাভের মুখ দেখবেন। তাছাড়া আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বাবা-মায়ের পরামর্শ নেবেন। এসময় আপনি অযথা মানসিক চাপ নেবেন না।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এসময় কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলবেন। কর্মজীবনেও খুব উন্নতি করতে পারবেন। যারা নতুন চাকরির চেষ্টা করছেন।

এসময়ে যারা রাজনীতি করছেন তাদের খুব শুভ সময়। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন। আপনার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় ক্রমশই বাড়তে থাকবে । দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকারা পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। তাছাড়া আয়ের নতুন পথ খুলবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখ লেগে থাকবে। এসময় নতুন চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময়।

অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি বড় কোনও সুখবর পেতে পারেন। কর্মজীবনও আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+