অক্টোবরেরই ঘর পরিবর্তন করবে বুধ, কর্মক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা

অক্টোবরেরই ঘর পরিবর্তন করবে বুধ, কর্মক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে যে কোন গ্রহের ঘর পরিবর্তনে কিন্তু বিশেষ শুভ বলে মনে করা হয়। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরে বিশেষভাবে প্রভাব ফেলে সে। সেটি কারোর জীবনের শুভ হতে পারে, আবার কারোর জীবনে অশুভ হতে পারে। বুধবার অর্থাৎ আজ ২৬ অক্টোবর বুধ গ্রহ কন্যা রাশির ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। বুধকে আমরা বুদ্ধিমত্তা, ব্যবসার যুক্তি, বক্তৃতার কারক হিসেবেই জানি। নভেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত এই রাশিতেই থাকবে বুধ। বুধের এই ঘর পরিবর্তন সকল রাশির উপরেই প্রভাব পড়বে। তবে চার রাশির ওপরে শুভ প্রভাব পড়বে। বর্তমানে সূর্য, শুক্র, কেতু, তুলা রাশিতেই রয়েছে। আর সব গ্রহের সমন্বয়ে শুভ সময় তৈরি হচ্ছে চার রাশির জাতক জাতিকাদের জীবনে। দেখে নিন কাদের জীবনে সৌভাগ্যের পথ খুলছে।

মিথুন রাশি

মিথুন রাশি

বুধের ঘর পরিবর্তনের মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু। কর্মজীবনে তারা অনেক উন্নতি লাভ করতে পারবেন। তাদের জীবনে আর্থিক উন্নতি হবে। যারা শিক্ষার্থী তাদের জীবনে সাফল্যের সময় শুরু। রাজনৈতিক কাজে আপনাদের অনেক সাফল্য আসবে। আপনাদের কথাবার্তা খুব ধীর গতিতে বলুন, কর্মক্ষেত্রে আপনাদের কথা সকলেই খুব পছন্দ করবেন। কর্মক্ষেত্রে আপনার অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 কর্কট রাশি

কর্কট রাশি

পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে। তাছাড়া আপনি দূরে কোথাও ভ্রমন করতে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার উন্নতি সম্ভাবনা রয়েছে। এসময় আপনি অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। যেখান থেকে আপনার আর্থিক দিকে লাভ হওয়া সম্ভবনা রয়েছে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি এই সময় পেয়ে যাবেন। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পারেন । যেখানে আপনারা লাভ হবার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি

সিংহ রাশি

বুধের ঘর পরিবর্তনের সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু। এ সময় আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরোও ভালো হবে। পরিবারে সঙ্গে আপনি সুখের মুখ দেখবেন। আপনার জীবনে নতুন সন্তান আসার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজে আপনার ক্রমশ আগ্রহ বাড়বে। সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে। তাই এই সময় মন দিয়ে কঠোর পরিশ্রম করে কাজ করার চেষ্টা করুন। জীবনে সাফল্যের সময় শুরু আপনার।

 ধনু রাশি

ধনু রাশি

বুধের ঘর পরিবর্তনের ধনু রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু। এই সময় আপনাদের আয় বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হবে। পরিবারের সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। আপনাদের যে ঋণের যে বোঝা মাথায় ছিল সেটা থেকে আপনি বেরোতে পারবেন। এ সময় অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। আর্থিক দিকে অনেক উন্নতি হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+