বুধ গোচরে নতুন গাড়ি, বাড়ি, জমি কেনার সম্ভাবনা রয়েছে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে বক্তৃতা, মিডিয়া, অর্থনীতি, শেয়ার বাজার, যোগাযোগের কারণ বলে মনে করা হয়। যখন এই গ্রহ ঘর পরিবর্তন তখন সকল রাশির ব্যক্তিদের ওপর ভালো ও খারাপ নানান প্রভাব ফেলে।
বুধ গ্রহ জুন মাসে তার নিজস্ব রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে। ভাগ্যের দ্বার কাদের খুলবে, দেখুন।

- মকর রাশি
বুধ স্থান পরিবর্তন করে মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ কমবে। জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এতদিন ধরে আপনি যে চাকরিতে পদোন্নতি হওয়ার ব্যবস্থা করছিলেন, সেটি কিন্তু এবার হয়ে যাবে। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। কোনও প্রভাবশালী ব্যক্তি সহায়তায় আপনার জীবনে আসবে সফলতা। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা আর্থিক দিকে খুব লাভ করতে পারবেন। শুধু তাই নয়, শরীর আপনার সুস্থই থাকবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ। তাই আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সন্তানের কোনোও সুখবরে মনে খুশি লেগে থাকবে। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। তাছাড়া প্রেম জীবনে বড় সাফল্য আসবে। পরিবারের সকলের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় থাকবে। আইনি যে সমস্যায় ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। আপনি ব্যবসায় খুব লাভ করতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। মনের ইচ্ছা পূরণ হবে। এখন থেকে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে, আপনার জীবনে সফলতা নিশ্চিত।
- তুলা রাশি
বুধ স্থান পরিবর্তন করায় তুলা রাশির ব্যক্তিদের খুব শুভ হতে চলেছে। এসময় আপনারা নবম ঘরেই প্রবেশ করবে বুধ। যেকোনও ধর্মীয় বা শুভ কাজে আপনি অংশগ্রহণ করতে পারবেন। সমাজে সম্মান বাড়বে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। চাকরিতে উন্নতি করতে পারবেন। কর্মজীবন থেকে ব্যবসায় খুব ভালো ফল লাভ করতে পারবেন। শরীর আপনার ভালোই থাকবে। কঠোর পরিশ্রম করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। তাছাড়া দেশ-বিদেশে ভ্রমন করতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে আর্থিক লাভ হবে এই রাশির ব্যক্তিদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications