দীপাবলিতে বুধ শনির নক্ষত্রে প্রবেশ করবে, পকেটে টাকা উপচে পড়বে কাদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময়ের মধ্যে ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেই সময় তাঁরা নানান রকম যোগের সৃষ্টি করে। পয়লা নভেম্বর বুধ শনির অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে।

এসময় বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলবে রাজকুমার গ্রহ। দীপাবলিতে বুধের নক্ষত্র পরিবর্তনে কাদের ভাগ্যের দ্বার খুলবে, কাদেরই বা মনের ইচ্ছা পূরণ হবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন কোন রাশির ব্যক্তিরা, জানুন।

property

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। স্ত্রীর সঙ্গে আপনি ভালোভাবে সময় কাটাতে পারবেন। পরিবেশে অনুকূলে থাকায় আপনার আয় ভালো হবে।

এই সময় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হবে আপনার। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে আপনার।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ প্রভাব পড়বে বুধ গ্রহের। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। তাছাড়া বেতন বাড়তে পারে আপনার। সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে ব্যবসায় যে বাধার মুখে ছিলেন সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের বিশেষ সমর্থন পাবেন আপনি। চাকরি ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। এই সময় নতুন যানবাহন কিনতে পারেন। পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে। এসময় দায়িত্ব নিয়ে প্রত্যেকটি কাজ করলে আপনি সকল কাজেই এগোতে পারবেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর বুধ গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় কোনও কাজে আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। দাম্পত্য জীবনেও সুখী হবেন আপনি। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।

মনের মানুষের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখী হবেন। যে কোনও ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+