বুধ গোচরে রাজার হালে জীবন কাটাতে চলেছেন কোন রাশির জাতকরা, জানেন

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, তা আবার কারোর জন্য অশুভ হতে পারে।

১০ অক্টোবর বুধ গ্রহ ঘর পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

job salary

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের উপর বুধ গ্রহের বিশেষ প্রভাব পড়বে। তাই এসময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় কর্মক্ষেত্রে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন।

কেরিয়ার থেকে ব্যবসায় সফলতা আসবে আপনার। পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে। ব্যবসায়ীরা একটি নতুন চুক্তি পেতে পারেন, যাতে তারা প্রচুর লাভ দেখতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। মাথা ঠান্ডা থেকে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনের সফলতা নিশ্চিত।

আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। চাকরিজীবীদের বেতন বাড়তে পারে।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সময়। যাদের ব্যবসায় টাকা আটকে আছে, তাঁরা তা পেয়ে যাবেন। ধর্মীয় কোনও কাজে বিনিয়োগ করতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। চাকরিজীবীদের সমস্যার সমাধান হতে পারে। অর্থনৈতিক অবস্থাও আগের থেকে ভালো হবে। আপনার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক আপনার ভালোই থাকবে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন এই রাশির ব্যক্তিরা।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের অধিপতি হল বুধ। তাই বুধের স্থান পরিবর্তন এই রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এসময় অযথা কারোর সঙ্গে অশান্তিতে জড়াবেন না। এই সময়ে আপনি যদি নতুন চাকরি পরীক্ষা দেন, সেখানে সফলতা আসবে।

তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন তাদের অর্থপ্রাপ্তি হতে পারে। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকে সঞ্চয় করে রাখতে পারেন। এসময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখী হবেন। তবে এই সময় আপনাকে পায়ে, কোমরে ব্যথায় ভুগতে হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+