বুধ গোচরে নতুন ব্যবসা শুরু করার আগে কারা দু’বার ভাববেন, জানুন
জ্যোতিষশাস্ত্রে, বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা বুদ্ধিমত্তা, বন্ধুত্ব, যুক্তি, জ্ঞান, সৌন্দর্য, বিবাহের কারক বলেই জানি। বুধ যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।
অক্টোবর মাসের ১০ তারিখ বুধ সকাল ১১ টা ২৫ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে। ২৯ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই থাকবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। আবার কিছু রাশির ব্যক্তিদের খুব সতর্ক হয়ে থাকতে হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের অত্যন্ত অশুভ সময়। কোনও কাজই আপনার সফলতা আসবে না। এসময়ে আপনার আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। তাছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে আপনার ঝামেলা লেগে থাকবে। কোনও ব্যবসা শুরু করার আগে বারবার ভাববেন। আয় বৃদ্ধি হবে না। এসময় ব্যবসাতেও আপনার ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে না। এসময় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন না। এসময় আপনার অর্থ সংকট দেখা দিতে পারে। কোনও কাজে বিনিয়োগ করার আগে সাবধানে করুন। প্রত্যেকটি কাজ করার আগে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নেবেন। ব্যবসাতে অর্থহানি হতে পারে। তাছাড়া চাকরিতে নানান অসুবিধা আসবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না আপনি। মনের গুপ্ত ইচ্ছাও আপনার এই সময় পূরণ হবে না।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের উপর অশুভ প্রভাব পড়বে। কেরিয়ার থেকে ব্যবসায় নানান সমস্যা আসবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুব অশুভ সময়। চাকরি ক্ষেত্রে আপনার নানান সমস্যা আসবে। আপনার সঙ্গে সকলের মতবিরোধ লেগেই থাকবে। এই সময় আপনারা কোথাও ঘুরতে যাওয়ার আগে বাবা মায়ের পরামর্শ নিন। কারণ আপনার পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে। তাই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। পায়ের ব্যথা বাড়তে পারে। এসময় আমরা বাড়তি খরচ বাড়তে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications