ধনতেরাসের দিন বুধের স্থান বদল, সাফল্যের শীর্ষে পৌঁছাতে চলেছেন কারা
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। চলতি বছরের ধনতেরাস খুব বিশেষ হতে চলেছে। কারণ এই দিনে বুধ তার রাশি পরিবর্তন করবে।
এই গ্রহের সঙ্গে শুক্রের মিলন হবে, তৈরি হবে 'লক্ষ্মীনারায়ণ রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। ৫ বছর পর ধনতেরাসের দিন বুধ স্থান বদল করবে। আর এই রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে , তালিকায় কী আপনি আছেন, জানুন।

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। ব্যবসায় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। কর্মজীবনে আপনি উন্নতি করতে পারবেন। আপনি যদি আগে থেকে কোনও ব্যবসায় অর্থ বিনিয়োগ করে থাকেন, সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন।
মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের উপর বুধ গ্রহের বিশেষ কৃপা থাকবে। এসময় আপনি নতুন গাড়ি কিনতে পারেন। বিবাহিত জীবনে যে অশান্তি চলছিল, তা মিটে যাবে। আত্মবিশ্বাস আপনার বাড়তে থাকবে। আপনি এখন থেকেই ভবিষ্যতের জন্য অর্থ উপার্জন করে রাখতে পারবেন।
ব্যাংক, ব্যালান্স হু হু করে বাড়বে। এসময় দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। তাছাড়া আপনি নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন । যদি আপনি এখনও মনের মত চাকরি না পেয়ে থাকেন তাও কিন্তু পেয়ে যাবেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার অফিসের কর্মচারীরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাছাড়া কর্মজীবনেও লাভের মুখ দেখবেন। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন না। তাছাড়া আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর বুধ গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনার আয়, উন্নতি বাড়তে থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া বিদেশে ভ্রমণ করতে যেতে পারেন। এই সময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। পিতা-মাতার সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications