বুধ গোচরের অশুভ প্রভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে তাঁরা। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে।
জুন মাসের ৭ তারিখ সন্ধে ৭ টা ৪০ মিনিটে বুধ গ্রহ তার ঘর পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের ওপর খারাপ প্রভাব পড়বে। জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

মেষ রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। বুধের অন্য রাশিতে গমনের কারণে খুব অশুভ সময় শুরু হবে। কারণ এই সময় কোনও কাজেই সফলতা মিলবে না আপনাদের। এই সময় নানান অসুবিধার সম্মুখীন হতে হয় আপনাকে। জীবন সঙ্গীর সঙ্গে সর্বদাই অশান্তি লেগে থাকবে। পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দেবেন, না হলে তাদের উপর নানান অসুবিধা আসতে পারে।
আপনার জীবনের সফলতা মিলবে না। আত্মবিশ্বাস ক্রমশ হারাতে থাকবেন আপনি। আপনি কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবেন না। ব্যবসায় বিনিয়োগ করলে সেখানে আয় হবে না। আর্থিক দিকে যথেষ্ট খারাপ সময় যাবে আপনার।

বৃষ রাশিতে বুধের গমন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব খারাপ হবে। আপনার আর্থিক দিকে খুব খারাপ যাবে। শুধু তাই নয় আপনার মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কাজের জন্য আপনি ক্রমশই হতাশাগ্রস্থ হয়ে যাবেন।আর্থিকভাবে নানান অসুবিধা মধ্যে পড়তে হবে আপনাকে। যদি আপনি প্রেম জীবনে যুক্ত থাকেন তাহলে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সাফল্য আসবে না।
পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন না। এই সময় মানসিক চাপের জন্য আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশির ব্যক্তিদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি কাজের কোনোও বড় সিদ্ধান্ত নেবেন না। কর্মজীবন আপনার খুব অশুভ সময়। কাজের চাপ ক্রমশ বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে আপনার অশান্তি বাধতে থাকবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের এই সময় বেতন বৃদ্ধি না হওয়ারই সম্ভাবনা রয়েছে। বড় কোনও ক্ষতি হতে পারে। আপনার যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের সঙ্গে তাদের প্রেমিকার অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications