একবছর পর শনির ঘরে প্রবেশ বুধের, শুভ সময়ে টাকা গুনে শেষ করতে পারবেন না কারা

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে রাজকুমার গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। বুধকে অর্থনীতি, বক্তৃতা, ব্যবসা, শেয়ার বাজার, যোগাযোগের কারক বলেই মনে করা হয়। ৩০ দিন অর্থাৎ একমাস অন্তর অন্তর এই গ্রহ তার গতিপথ বদল করে।

২০২৫ সালের জানুয়ারি মাসে মকর রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। বারো মাস পর বুধ শনির ঘরে প্রবেশ করবে। কোন রাশির জাতক-জাতিকাদের জীবনে সুবর্ণ সুযোগ আসতে চলেছে, কাদের বা কর্মজীবনে উন্নতি হবে, জানুন।

business

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে। বুধের প্রভাবে এদের ভাগ্যের দ্বার খুলবে। এদের জীবনে বড় সাফল্য আসার সময়। সকল কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন। যেকোনও ব্যবসার বিনিয়োগ করতে পারেন। সেখানে লাভের মুখ দেখবেন আপনি। এমনকি নতুন ব্যবসায় খুলতে পারবেন আপনি। এই সময়ে যদি দূরে কোথাও ঘুরতে যান যেতে পারেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। বেসরকারি চাকরি যারা করছেন তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত। তাছাড়া এই সময় আপনার পরিবেশ অনুকূলে থাকায় আপনার মানসিক চাপও আগের থেকে অনেকটাই কমবে। পিতার সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় এসময় আপনার মনে খুশি থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। আপনি নতুন ব্যবসা শুরু করলে বাড়ির বড়দের বিশেষ পরামর্শ নেবেন।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এই সময় বুধের শুভ প্রভাবেই আপনার জীবনে লাভের মুখ আপনি দেখবেন। এসময় আপনার আটকে থাকার সব কাজ হয়ে যাবে। চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে। তাছাড়া আপনার চাহিদা পূরণ হওয়ার সময়। পরিকল্পিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এই সময় অর্থ সঙ্কট কেটে যাবে আপনার।

তাছাড়া আপনি আয়ের নতুন খুঁজে পাবেন। যারা সোনা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। আপনি যদি এই সময়ে কোনও নতুন কাজ শুরু করেন তবে আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন। আপনার কোনও মামলা, আদালতে থাকলে সিদ্ধান্ত আপনার পক্ষেই হবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অনুকূলে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+