চলতি মাসেই বুধ ঘর পরিবর্তন করে অর্থযোগ নিশ্চিত করবে এই রাশিদের

চলতি মাসেই বুধ ঘর পরিবর্তন করে অর্থযোগ নিশ্চিত করবে এই রাশিদের

জ্যোতিষশাস্ত্রে বুধকে সম্পদ, বুদ্ধি, ব্যবসা, যোগাযোগের কারক বলেই আমরা জানি। বুধের একটি বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জীবনে শুভ হতে পারে আবার কারোর জীবনে অশুভও হতে পারে। ডিসেম্বর মাসের ৩ তারিখ বুধ ঘর পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। কিছুদিন পর সূর্যও ওই একই রাশিতে প্রবেশ করবে। বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য যোগ। আর এই সময় বারো রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। বুধের কারণে কোন কোন রাশির জীবনে সাফল্য আসবে, দেখে নিন।

বৃষ রাশি

বৃষ রাশি

বুধের ঘর পরিবর্তনের কারণে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনারা হঠাৎ কোথাও থেকে অর্থ পেতে পারেন। দাম্পত্য জীবনে আপনাদের সাফল্যের সময় শুরু। পরিবারে আপনার সুখ বজায় থাকবে। আপনার কর্মক্ষেত্রে আপনার বস আপনার কাছেই থাকবে। আপনার অবিবাহিত জীবনে বিয়ে নিশ্চিত হবে। যেকোন পরীক্ষাতে আপনি সাফল্য পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনে সাফল্য নিশ্চিত। যারা চাকরি করছেন তাদের জীবনে সাফল্য আসবেই। আর্থিক অবস্থার খুব উন্নতি হবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতিকাদের জীবনে সাফল্য নিশ্চিত। এই সময় আপনার কর্মজীবনে সকলে এগিয়ে যেতে পারবেন। আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আপনার সাফল্য আসবে। যারা প্রেম করে বিয়ে করতে চান তাদের জীবনে সাফল্য নিশ্চিত। এইসময় আপনার ইচ্ছেপূরণ হওয়ার সময়। আপনার সন্তানরা এই সময়ে পড়াশোনায় খুব ভালো রেজাল্টই করবে। আপনি এ সময় যদি কারোর থেকে ঋণ নিয়ে থাকেন সেই ঋণ আপনি ফেরত দিতে পারবেন।

তুলা রাশি

তুলা রাশি

বুধের ঘর পরিবর্তনের কারণে তুলা রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য আসবে। আপনাদের আর্থিক অবস্থার খুব উন্নতি হবে। আপনারা পিতার পুরনো সম্পত্তি পেতে পারেন। আপনি যদি এই সময় গাড়ি, বাড়ি কিনতে চান কিনতে পারেন। আপনার কাজের জায়গায় প্রচন্ড সম্মান বাড়বে। কাজের ক্ষেত্রে প্রচুর দায়িত্ব অর্জন করতে পারবেন।

 মকর রাশি

মকর রাশি

বুধের ঘর পরিবর্তনের কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময়। আপনি অর্থ উপার্জন করতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিয়ে খুব লাভ হবার সম্ভাবনা রয়েছে। যারা নতুন ব্যবসা করছেন তাদের সাফল্য লাভ হওয়ার সময় এসেছে। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক অবস্থা খুব ভালো হবে। আপনার স্ত্রীকে নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন তাহলে আপনার সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+