বুধ গোচরে মনের মতন ফ্ল্যাট, গাড়ি, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে কোন রাশির জাতকদের?
জ্যোতিষশাস্ত্রে, প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক তেমনই গুরুত্ব রয়েছে বুধ গ্রহের। রাজকুমার গ্রহ স্থান পরিবর্তন করার সময় ১২ রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
জুন মাসের ২৯ তারিখ বুধ ঘর বদল করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের কর্মজীবন থেকে ব্যবসায় সফলতার সময় শুরু হবে। আর্থিক দিকে লাভ হবে কাদের, জানুন।

- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। তাছাড়া এই সময় আপনি বিবাহিত জীবনে খুব সুখী হবেন। অংশীদারিত্ব ব্যবসায় লাভের মুখ দেখবেন। যদি নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। মানসিক চাপও আসতে আসতে কমতে থাকবে। এসময় আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের জন্য সাফল্যের সময় শুরু হবে। বুধের স্থান বদলে এই রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। চাকরিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন আপনি। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে আপনার। আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া আপনি যদি বিদেশের সম্পত্তি কিনতে যেতে চান যেতে পারেন। পুরোনো বন্ধুদের সঙ্গে আবারও দেখা হতে পারে আপনার। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। যারা গবেষণার কাজে যুক্ত তাদের জীবনে শুভ সময়। কারণ তাঁরা নতুন চাকরি পাবেন। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
- কন্যা রাশি
বুধের ঘর বদলে কন্যা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার আয়ের ঘরেই প্রবেশ করবে বুধ গ্রহ। গাড়ি কিনতে পারবেন আপনি। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। এসময় ব্যবসার কাজে আপনার মন বাড়বে। সমাজে সম্মান বাড়তে থাকবে। যারা রাজনীতি করছেন তাদের জীবনেও ভালো সময়।কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন। সমাজে সম্মানও খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসা বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হবে। আগে থেকে যদি কোথাও বিনিয়োগ করে রাখেন সেখান থেকে বর্তমানে ভালোই মুনাফা অর্জন করতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications