ফেব্রুয়ারি মাসে দু’বার ঘর বদল করবে বুধ গ্রহ, নতুন সম্পত্তি কিনবেন কোন রাশির জাতকরা?
জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। বুধ প্রায় প্রত্যেক মাসেই তার স্থান পরিবর্তন করে থাকে।
আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বুধ তার ঘর দুবার পরিবর্তন করবে। পয়লা ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশ করবে, তারপর ফেব্রুয়ারি মাসে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কিছু রাশির আর্থিক দিকে খুব লাভ হবে, কাদের শুভ সময় শুরু হবে, দেখুন।

- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনারা। যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন বিনিয়োগ করতে পারেন। তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। এই রাশির ব্যক্তিরা তাঁদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। তাছাড়া যারা বিবাহিত রয়েছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আর্থিক দিকে লাভ হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনারা।
- কন্যা রাশি
বুধ ঘর পরিবর্তন করার কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনাদের ভাগ্যের দ্বার খুলবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনে সফলতার সময় শুরু। শুধু তাই নয়। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন । আপনি এই সময় কিছু ভালো খবর শুনতে পেতে পারেন। এই সময়ের মধ্যে, কর্মজীবন ও ব্যবসায় সাফল্য আসবে।কোনও মহিলা বন্ধুর সাহায্যে কোনও অমীমাংসিত কাজ শেষ করতে পারবেন। আইনি মামলায় যারা জড়িয়ে ছিলেন তারা সেখান থেকে বের হতে পারবেন। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। ব্যবসায়ীদের জীবনে সফলতা আসবে। কাজের জায়গায় মুনাফা অর্জন করতে পারবেন। আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন এই রাশির জাতক জাতিকারা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications