বুধ বিপরীতমুখী হওয়ায় কোন রাশির ভাগ্যে সাফল্য মিলবে, জানেন আপনি

বুধ বিপরীতমুখী হওয়ায় কোন রাশির ভাগ্যে সাফল্য মিলবে, জানেন আপনি

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি, ব্যবস কারক বলে বিবেচনা করা হয়। বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ ৩ জুন নিজ রাশিতে অবস্থান করবে। ২ জুলাই মিথুন রাশিতে প্রবেশ করবেন বুধ। তবে, বুধ কিন্তু বিপরীতমুখী হবে। ১২ রাশির ওপর কী কী প্রভাব পড়বে, জেনে নিন।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে বুধ। বুধের পিছিয়ে যাওয়া আর্থিকভাবে অনেক উত্থান ডেকে আনতে পারে। দক্ষতার সাহায্যে আপনি সহজেই এগিয়ে যাতে পারে। যেকোনোও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আকস্মিক অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে। দীর্ঘদিন ধরে দেওয়া টাকাও ফেরত পাওয়ার আশা করা হচ্ছে। গোপন শত্রুর বাড়বে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির বিপরীতমুখী বুধ কোনও না কোনও কারণে মানসিক অশান্তি দিতে পারে। তবে ব্যবসার দিক দিয়ে বিচার করলে তা অনেকটাই শুভ। আপনি যদি কোনও বড় কাজ শুরু করতে চান বা কোনও নতুন চুক্তিতে স্বাক্ষর করতে চান তবে সেই দৃষ্টিকোণ থেকেও সময়টি ভাল যাবে। প্রেম সংক্রান্ত বিষয়ে তীব্রতা থাকবে। আপনি যদি প্রেম বিবাহের সিদ্ধান্ত নেন, তাহলে ভালো সময় উপস্থিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের জন্য ভালো সময়।

মিথুন রাশি

মিথুন রাশি

দ্বাদশ ঘরে বুধের পশ্চাদগামী হওয়ার কারণে আপনাকে অত্যধিক দৌড়াদৌড়ি এবং ব্যয়ের সম্মুখীন হতে হবে। বিবাদ, বিবাদ ও আদালত মামলা এড়িয়ে চলুন। বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে অপ্রীতিকর সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, চিন্তা করবেন না। এই সময় দূরের ভ্রমণ এড়িয়ে চলুন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির লাভের ঘরে বুধের পিছিয়ে যাওয়ার প্রভাব অনেক বেশী পড়বে। সকল কাজে সাফল্য লাগবে। কিছু বাধা আসতে পারে, তবে তা কাটিয়ে উঠতে পারবেন আপনি। উচ্চপদস্থ আধিকারিকদের কাজে উন্নতি হবে। আপনি যদি কোনও বড় কাজ শুরু করতে চান বা কোনও নতুন চুক্তি স্বাক্ষর করতে চান তবে সেই দিক থেকেও গ্রহটি অনুকূল থাকবে।

সিংহ রাশি

সিংহ রাশি

দশম ঘরে বুধের পিছিয়ে যাওয়ায় কর্ম-ব্যবসায় শিথিলতা আনবে। এটি আপনার আয়কেও প্রভাবিত করবে। তবে কোথাও কোথাও অর্থনৈতিক উন্নতিও দেখা দেবে। কিছু দামী জিনিস কিনবেন। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। কর্মসংস্থানের দিকে করা প্রচেষ্টা কিছুটা বাধার পরে সাফল্য আসবে। পিতামাতার স্বাস্থ্যের দিকে যত্ন নিন।

কন্যারাশি

কন্যারাশি

নবম ঘরে বুধ বিপরীতমুখী হওয়ায় ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি উদাসীন হতে পারেন। আপনার অদম্য সাহস এবং শক্তির সাহায্যে আপনি সহজেই সকল কাজ করতে পারবেন ।

 তুলা রাশি

তুলা রাশি

জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি হবে। তারা নানাভাবে উপকৃত হবেন। ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি হবে। সময়টা খুব ভালো যাবে এই রাশির লোকেদের। দাম্পত্য ও পারিবারিক জীবনে আপনার অশান্তি কেটে যাবে। আপনি সুখের মুখ দেখবেন । আপনি এই সময় লটারি কাটতে পারেন। আপনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন, তাদের জীবনে খুব ভালো সময়। চাকরিতে সাফল্য পেতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকাদের প্রচুর আয় হবে। তাদের কাজের একাধিক পথ বেরোবে। কর্মজীবনে ভালো ফল লাভ হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার ভাল সম্পর্ক তৈরী হবে। এই সময় অবশ্যই আপনি কিন্তু মাথাটা ঠাণ্ডা রেখে চলবেন। না হলে অশান্তি বাড়তে পারে। যেহেতু বুধকে সম্পদের কারক হিসেবে বিবেচিত করা হয়, তাই এই সময় আপনি নতুন সম্পত্তি খুব কিনতে পারেন।

 ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় এটি। পুরনো জিনিস ফেরত পাবেন। কেরিয়ারে সুবর্ণ সুযোগ পাবেন। নতুন চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ব্যবসায়ীরা জীবনে অনেক বড় হতে পারবেন। নতুন ব্যবসায় টাকা বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। জীবনে আপনার এটি সবথেকে ভালো সময়। যে কাজেই আপনি হাত দেবেন, সাফল্য পাবেন। জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলার সময় এটি।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকারা ভালো সময়। তারা জীবনে কখনো টাকার অভাব ভোগ করেন না। প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করেন তাঁরা। সবকিছুতেই তারা সফলতা পান। জীবনে উচ্চ মর্যাদা পায় তাঁরা। নতুনভাবে নিজেদের আলাদা পরিচয় তৈরি করতে পারেন। ৩০ বছর বয়সের পরেও প্রচুর সম্পদের মালিক হয়ে থাকেন এই রাশির লোকেরা। ব্যবসা ও চাকরিক্ষেত্রে প্রচুর টাকা ইনকাম করেন এবং বসের খুব কাছাকাছি থাকেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

জাতক-জাতিকাদের ওপর ভগবানের কৃপা থাকে সব সময় । এই লোকেরা খুব বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন। অন্যদের থেকে অনেক আলাদা ধরনের হয়ে থাকেন। এরা আরামে থাকতে একটু বেশি পছন্দ করে থাকেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে সাফল্য পান। তাদের পরিবারের প্রতি খুব দায়িত্ববান হয়ে থাকেন। তারা জীবনে খুব সুখী হন। পারিবারিক ও দাম্পত্য জীবনের সুখ থাকে তাঁদের।

মীন রাশি

মীন রাশি

এই রাশির ব্যক্তিরা খুব ভালো মনের মানুষ হয়ে থাকেন। তারা পরিশ্রম দিয়ে তাদের জায়গা তৈরি করে থাকেন। সেই সঙ্গে প্রচুর অর্থ উপার্জন করেন। জীবনযাত্রায় ব্যয় করে থাকেন এরা। এই রাশির ব্যক্তিরা খেতে খুব ভালোবাসেন। জীবনে কখনোও টাকার অভাব হয় না। বরং নতুন বাড়ী, গাড়ী কিনে থাকেন। ভালো কাজ শেষ করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+