বুধের কারণেই চলতি মাস থেকে সাফল্যের সময় শুরু এই রাশির ব্যক্তিদের

বুধের কারণেই চলতি মাস থেকে সাফল্যের সময় শুরু এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহরই একটি বিশেষ স্থান রয়েছে। যখন কোনও গ্রহ ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে, বর্তমানে বুধ কন্যা রাশিতে রয়েছে। ১০ সেপ্টেম্বর এই গ্রহ বিপরীতমুখী হবে। যা ২ অক্টোবর পর্যন্ত বিপরীতমুখী থাকবে। তারপর তুলা রাশিতে যাত্রা করবে সে। বুধকে আমরা ব্যবসা, সম্পদ, বুদ্ধিমত্তার কারক বলেই জানি। যখন বুধ ঘর পরিবর্তন করবে বা বিপরীত হবে তখন কিছু রাশির জীবনে সাফল্য আসবে, জেনে নিন সেই রাশি গুলো কীকী।

মিথুন রাশি

মিথুন রাশি

বুধ বিপরীতমুখী হওয়ার কারণে মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে উন্নতি করতে পারবেন। তারা জীবনে যা চাইবেন সেটি করতে পারবেন। কাজের চাপ বাড়বে। তবে কঠিন পরিশ্রম করলে জীবনে উন্নতি করতে পারবেন। আইনি বিষয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার জন্য শুভ সময় এটি।

কর্কট রাশি

কর্কট রাশি

আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে। কাজে পরিবর্তন হতে পারে। এটি আপনার শুভ সময়। এছাড়াও আপনি বিদেশে যাত্রা করতে পারেন। সেখানে আপনি গেলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। আপনি যদি বেসরকারি চাকরি কর্মরত হন, তাহলে আপনার স্যালারি ও ইনক্রিমেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

বুধ বিপরীতমুখী হওয়ায় সব থেকে বেশি লাভবান হবেন এই রাশির ব্যক্তিরা। কারণ এ সময় আপনি গাড়ি, বাড়ি কিনতে পারবেন। পারিবারিক এবং দাম্পত্য জীবনে আপনি সুখ পাবেন। কর্মজীবনের প্রবল উন্নতি পারবেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা আর্থিক দিকে শুভ সময়। নতুন ব্যবসায়ে আপনি বিনিয়োগ করতে পারেন। যেখান থেকে আপনার অর্থ পাওয়ার আশা রয়েছে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির ব্যক্তিদের জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ী ব্যবসায়ে প্রচুর লাভ করতে পারবেন। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। স্ত্রী সঙ্গে আপনার বেশ ভালো কাটবে। পারিবারিক জীবনে আপনার সুখের সময়। এই সময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন। তাহলে জীবনে এগিয়ে যেতে পারবেন।

বুধকে শক্তিশালী করতে কী করবেন

বুধকে শক্তিশালী করতে কী করবেন

যে সকল রাশির জন্ম কুণ্ডলীতে বুধ খারাপ স্থানে রয়েছে তাদের একটু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। যদি আপনি বুধকে শক্তিশালী করতে চান, তাহলে গরীব ব্যক্তিকে সবুজ জিনিস দান করুন। গরুকে খাবার খেতে দিন। বুধবার করে গণেশের পুজো করুন। দুব্বা, লাড্ডু, মিষ্টি দিয়ে ঠাকুরকে প্রণাম করুন। তারপরে তুলসী দেবীকে জল দিন। তাহলেই বুধ শক্তিশালী হয়ে উঠবে, আপনি জীবনে উন্নতি করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+