বিপরীতমুখী হতে চলেছে বুধ, নতুন সম্পত্তির মালিক হবেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে গ্রহদের রাজকুমার বলে মনে করা হয়। এই গ্রহকে বুদ্ধিমত্তা, বক্তৃতা, যোগাযোগ, গণিতের কারক বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবরতণ করে তখন বিশেষ প্রভাব ফেলে বারো রাশির ব্যক্তিদের ওপর। সেই সঙ্গে বিপরীতমুখী হয়েও কিন্তু সকল রাশির ব্যক্তিদের উপরে প্রভাব ফেলে।

কবে বুধ বিপরীতমুখী হবে
এপ্রিল মাসের ২১ তারিখ দুপুর ২ টা ৫ মিনিটে বুধ গ্রহ বিপরীতমুখী হচ্ছে। ১৫ মে সকাল ৮টা ৪৫ মিনিটে আবার সোজা গতিতে হাঁটা শুরু করবে। বুধের বিপরীতমুখী হওয়ার কারণে কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হচ্ছে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি
বুধের কারণে আপনাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে আপনারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। প্রত্যেকটি কাজেই সফলতা মিলবে। নতুন বাড়ি, গাড়ি ফ্ল্যাট কিনতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য আপনার ভালোই যাবে। নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। জীবনে শুভ সময় শুরু আপনার।দীর্ঘদিন যেখানে টাকা আটকে ছিল সেটি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের।

সিংহ রাশি
বুধ বিপরীতমুখী হওয়ার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। কেরিয়ারে আপনি অনেক উন্নতি করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। জীবনে সাফল্যের সময় শুরু হবে। মাথা ঠান্ডা রেখে থেকে প্রত্যেকটি কাজ করলে জীবনে শুভ সময় হবে।

কুম্ভ রাশি
এই রাশির তৃতীয় ঘরে রয়েছে বুধ, এখানে এই গ্রহ বিপরীতমুখী হবে। এই সময়ে এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে।বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সাফল্য অর্জন করতে পারবেন। কাজের জন্য বাইরে যেতে পারেন। চাকরি থেকে ব্যবসায়ে যারা যুক্ত তাঁদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করলে কাজে সফলতা পাবেন। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি।

মীন রাশি
বুধ বিপরীতমুখী হওয়ায় মীন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় সকল কাজে আপনি লাভবান হতে পারবেন।আর্থিক সঞ্চয় বাড়বে। কাজের প্রতি আপনি সন্তুষ্ট হবেন। আর্থিক দিয়ে খুব উন্নতি করতে পারবেন। যারা বেসরকারি কাজ করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আর্থিক দিয়ে খুব লাভ হবে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে সুখের মুখ দেখবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications