বুধ বিপরীতমুখী হবে, জেনে নিন কোন কোন রাশির ওপর শুভ প্রভাব ফেলবে এই গ্রহ

বুধ বিপরীতমুখী হবে, জেনে নিন কোন কোন রাশির ওপর শুভ প্রভাব ফেলবে এই গ্রহ

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ ঘর পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে। যার ফলে কিছু রাশির শুভ সময়, আবার কিছু রাশির ওপর অশুভ প্রভাব দেখা দেয়। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি, ব্যবস কারক বলে বিবেচনা করা হয়। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ পশ্চাদমুখী হবে। অর্থাৎ বিপরীত দিকে চলতে শুরু করবে সে। কোন গ্রহ যখন পশ্চাদমুখী হয় তখন যে বিপরীত দিকে চলতে শুরু করে। আর এর প্রভাবের তীব্রতা অনেক বাড়তে থাকে। যার কারণে মানুষ গ্রহের বিপরীত গতিকে বেশ ভয় পেয়ে থাকেন। শুধুমাত্র অশুভ প্রভাব পড়ে তা কিন্তু নয় অনেক সময় শুভ প্রভাবও দেখা যায়। চলতি মাসের ১০ তারিখ বুধ পশ্চাদমুখী হবে, এটি চলবে জন মাসের ৩ তারিখ পর্যন্ত। বুধ বিপরীতমুখী হলেও কোন কোন রাশির ওপর শুভ প্রভাব ফেলবে, তা জেনে নিন।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় এটি। এই ২৩ দিন অনেক উপকার হবে তাদের জীবনে। পুরনো জিনিস ফেরত পাবেন। কেরিয়ারে সুবর্ণ সুযোগ পাবেন। নতুন চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ব্যবসায়ীরা জীবনে অনেক বড় হতে পারবেন। নতুন ব্যবসায় টাকা বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। জীবনে আপনার এটি সবথেকে ভালো সময়। যে কাজেই আপনি হাত দেবেন, সাফল্য পাবেন। জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলার সময় এটি।

কর্কট রাশি

কর্কট রাশি

বুধ বিপরীতমুখী হওয়ার জন্য কর্কট রাশির জাতক-জাতিকাদের প্রচুর আয় হবে। তাদের কাজের একাধিক পথ বেরোবে। কর্মজীবনে ভালো ফল লাভ হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার ভাল সম্পর্ক তৈরী হবে। এই সময় অবশ্যই আপনি কিন্তু মাথাটা ঠাণ্ডা রেখে চলবেন। না হলে অশান্তি বাড়তে পারে। যেহেতু বুধকে সম্পদের কারক হিসেবে বিবেচিত করা হয়, তাই এই সময় আপনি নতুন সম্পত্তি খুব কিনতে পারেন।

 মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি হবে। তারা নানাভাবে উপকৃত হবেন। ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি হবে। সময়টা খুব ভালো যাবে এই রাশির লোকেদের। দাম্পত্য ও পারিবারিক জীবনে আপনার অশান্তি কেটে যাবে। আপনি সুখের মুখ দেখবেন । আপনি এই সময় লটারি কাটতে পারেন। আপনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন, তাদের জীবনে খুব ভালো সময়। চাকরিতে সাফল্য পেতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+