চলতি মাসে বুধ, শুক্র, সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, সুখের মুখ দেখবেন এই রাশিরা

চলতি মাসে বুধ, শুক্র, সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, সুখের মুখ দেখবেন এই রাশিরা

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর তাদের ঘর পরিবর্তন করে থাকে। যখন তারা ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকেই বিশেষভাবে প্রভাবিত করে তারা। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। বলা ফলে প্রায় প্রত্যেক মাসেই কোনোও না কোনোও গ্রহ তাদের ঘর পরিবর্তন করে। চলতি মাসে তিনটি গ্রহ ঘর পরিবর্তন করবে। তিনটি গ্রহই বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। নভেম্বর মাসের ১১ তারিখ সূর্য, শুক্র, বুধ গ্রহ ঘর পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্রকে ব্যবসা, প্রেম, রোম্যান্সের কারক বলেই জানি। জ্যোতিষশাস্ত্রে বুধকে ব্যবসা ও সৌন্দর্যের কারক বলেই জানি এবং সূর্যকে আমরা গ্রহদের রাজা বলেই জানি। এই তিনটি রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করার কারণে সকল রাশিকে বিশেষ প্রভাব ফেলবে। তিনটি গ্রহের ঘর পরিবর্তনের কারণে চার রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে। জেনে নিন সেই রাশির মধ্যে কারা পরছেন দেখুন।


বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশিতেই তিন গ্রহ প্রবেশ করতে চলেছে। এই কারণে বৃশ্চিক রাশির শুভ সময় শুরু হবে। এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে বিশেষ লাভ হবে। এই সময় তারা যদি ব্যবসা করেন বা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান সেখান থেকেও তারা আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে। পারিবারিক সম্পর্ক আপনার আরোও মধুর হবে। আপনার দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় শুরু। এদের চাকরি থেকে ব্যবসায় আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। আপনাদের কেরিয়ারে সাফল্য আসবে। পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে। এ সময় আপনারা নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন।

 মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়ে লাভের সময় শুরু হবে। আপনাদের অংশীদারিত্ব কাজে আপনারা বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কর্মজীবনে আপনারা খুব এগিয়ে যেতে পারবেন। অফিসের সহকর্মীদের সহযোগিতা পাবেন। তাছাড়া পরিবারের সকল সদস্যদের সহযোগিতা পাবেন। যারা রাজনীতিতে যুক্ত তাদের খুব ভালো সময় শুরু। সমাজে আপনার প্রভাব বাড়তে থাকবে।

মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক জাতিকারা এদের জন্য আর্থিক দিকের খুব লাভের সময় শুরু। এই সময় আপনাদের অর্থ উপার্জনের সময়। চাকরিতে কোনও নতুন পথ পেতে পারেন। আপনারা এসময় যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন। হঠাৎ করে কোন সুখবর আপনাদের জীবনে আসতে পারে। আপনারা বিদেশে সন্তানদের পড়াশোনার জন্য পাঠাতে পারেন, তা তাদের জন্য খুব শুভ হবে। এ সময় আপনাদের দাম্পত্য থেকে পারিবারিক জীবন সুখের হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+