বুধের উত্থানে নতুন বছরের শুরুতেই ব্যাঙ্ক ব্যালান্স উপচে পড়বে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে গ্রহের রাজকুমার বলেই মনে করা হয়। বুধ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে উদিত হবে।
এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে। ব্যবসায় সাফল্যের সময় শুরু হবে কাদের। কোনও কাজেই তারা পিছিয়ে পড়বেন না। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা?

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে খুব লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন। তাছাড়া নতুন ব্যবসা শুরু করলে সেখানেও সফলতা আসবে। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন।
এই সময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। যদি আপনি সোনার ব্যবসা কিংবা মডেলিংয়ে যুক্ত হতে চান, তাহলেও কিন্তু আপনার সাফল্যের সময়ই শুরু হবে। এসময় আপনার ব্যবসায় খুব অর্থপ্রাপ্তি হবে। তবে নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় আপনার চতুর্থ ঘরেই উদিত হতে চলেছে বুধ গ্রহ। তাই আপনার চাকরি থেকে ব্যবসায় খুব সফলতা পাবেন। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। এই সময় যদি আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা। এসময় কোন কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। বেকারাও চাকরিও পেতে পারেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের তৃতীয় ঘরে উদিত হতে চলেছে বুধ গ্রহ। এই সময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন আপনি। তাছাড়া সন্তানের কোনও সুখবরে আপনার মনে খুশি লেগে থাকবে। প্রেম জীবনে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘরে উদিত হবে বুধ গ্রহ। তাই আপনার মনের ইচ্ছা পূরণ হবে। মানসিক চাপ কমবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। নতুন ব্যবসাতেও খুব লাভ হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। চাকরিতে কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা পাবেন এই রাশির জাতক জাতিকারা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications