বুধ বিপরীত হওয়ার কাদের জীবনে সাফল্য আসবে, কাদেরই বা বাড়তি খরচ বাড়বে
বুধ বিপরীত হওয়ার কাদের জীবনে সাফল্য আসবে, কাদেরই বা বাড়তি খরচ বাড়বে
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই তার নিজস্ব সময় মতন ঘর পরিবর্তন করে থাকে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ পরিবর্তন হতে পারে। বর্তমানে বুধ ২১ অগাস্ট মাসে কন্যা রাশিতে প্রবেশ করেছে। ২ অক্টোবর পর্যন্ত বুধ সে রাশিতেই থাকবে, তবে বিপরীতমুখী থাকবে। এই সময় ১২ রাশিকেই বিশেষভাবে প্রভাবিত করেছে সে। এই সময়ে কিছু রাশিকে খুব সতর্ক এবং সাবধানে থাকতে হবে। কারণ এই রাশিদের অশুভ সময় শুরু। আবার কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হবে, জেনে নিন তাঁরা কারা।

কাদের জীবনে শুভ সময়
বুধগ্রহকে আমরা বক্তৃতা, বুদ্ধিমত্তা, সাহস এবং লেনদেনের কারক বলেই মনে করে থাকি। বুধ বিপরীতমুখী হওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। বুধ বিপরীতমুখী হওয়ায় অনেক বিপদের সম্মুখীন হতে হবে। অনেকের শুভ ফল দেয়, আবার অনেককে অশুভ ফলও দিয়ে থাকে। বুধ বিপরীতমুখী হওয়ার কারণে মেষ, সিংহ, ধনু এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে। তারা চাকরিতে এগিয়ে যেতে পারবেন। অনেক সুযোগ পাবে কর্মক্ষেত্রে। কোথাও টাকা আটকে থাকলে ফেরত পেয়ে যাবেন। ব্যবসায়ীদের উন্নতি করতে পারবে। জীবনে তাদের উন্নতি হবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন।

কাদের জীবনে অশুভ সময়
বুধ বিপরীমুখী হওয়ায় মিথুন ও তুলা রাশির জাতক-জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। এই সময় তাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে এবং ভাগ্য বদলে যেতে পারে। জীবনে তারা এগিয়ে যেতে পারবেন না। খুব সতর্ক থাকতে হবে। যারা গাড়ি চালাচ্ছেন, তাদের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। কাজে সাফল্য পাবেন না। এই রাশিদের জীবনে বাড়তি খরচ বাড়তি খরচ বাড়তে থাকবে।

কোণ রাশিদের জীবন স্বাভাবিক থাকবে
বুধ বিপরীতমুখী হওয়ায় অনেক রাশির জাতক ও জাতিকাদের জীবনে স্বাভাবিক থাকবে। যেমন কন্যা, কর্কট, মকর রাশির। এরা কর্মক্ষেত্রে যে পরিমাণ অর্থ আশা করছেন ততটা পাবেন না। তবে সামান্য লাভ পাবেন। নতুন লোকেদের সঙ্গে দেখা হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে একটু যত্ন নেবেন। দূরে কোথাও ভ্রমণ করার আগে দুবার ভেবে নেবেন। কোনও কাজ করার আগে দুবার ভাবুন। এই সময় আপনারা আটকে যাওয়ার টাকা পেয়ে যাবেন। তবে কাউকে টাকা ধার দেবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications