বুধের নক্ষত্র বদলেই কি ভাগ্য ফিরতে চলেছে এই রাশির ব্যক্তিদের?

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মতো ঘর বদল করে সব রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব পড়ে ফেলে। বুধ গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ হল বুদ্ধিমত্তা, ব্যবসার কারক ।

এই গ্রহ যখন স্থান বদল করে তখন সকলের ওপরেও ভালো ও খারাপ প্রভাব ফেলে। বুধ বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে। ৭ফেব্রুয়ারি বুধ ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করেছে। ১৫ তারিখ পর্যন্ত একই স্থানে অবস্থান করবে এই গ্রহ।

property

বুধের নক্ষত্র বদলে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে। মনের মানুষের সঙ্গেও দেখা হবে তাদের। জানুন সেই রাশি তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই ভাগ্যবান রাশির তালিকায়?

  • মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের ওপর বুধ গ্রহের শুভ প্রভাব পড়বে। আর্থিক দিকে লাভ হবার পাশাপাশি ব্যবসাতেও লাভের মুখ দেখতে পাবেন। পারিবারিক জীবনে সুখ লেগে থাকবে আপনার। এসময় বিবাহিত জীবনেও আপনি সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। ব্যবসার কাজে বাবা মায়ের বিশেষ সহযোগিতা পাবেন। তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন, তাদের জীবনে সাফল্যের সময়। চাকরিতে পদোন্নতি হতে পারে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে সব কাজে আপনিও জীবনে এগিয়ে যেতে পারবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর বুধ গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় সৃজনশীল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। তাছাড়া যদি আপনি নতুন ব্যবসা করেন, সেখানে যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন। এসময় কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন। নতুন পাইকারি ব্যবসা শুরু করলে সেখানেও সফলতা আসবে আপনার। পিতা মাতার কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। আপনার ব্যাংক ব্যালেন্স হু হু করে বাড়তে থাকবে। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। এসময় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে।

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের ওপর বুধ গ্রহের শুভ প্রভাব পড়বে। তাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনি নতুন কাজের অফার পাবেন। তাছাড়া আপনি যদি সোনা ব্যবসায় যুক্ত থাকেন, সেখানেও সফলতা আসবে। এসময় ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো সময়। বিবাহিত জীবনে সুখী হবেন। এসময় আপনি যদি মডেলিং কিংবা বড় কোনও সংস্থার কাজের জন্য যোগাযোগ করেন, সেখানে আপনার সফলতা আসার সম্ভাবনা রয়েছে। যারা বেকার রয়েছেন তাদেরও চাকরি পাওয়া সম্ভবনা রয়েছে। এসময় নতুন গাড়ি কিনতে পারেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+