বুধ গোচরের কারণে কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা করে চলুন এই রাশির ব্যক্তিরা
বুধ গোচরের কারণে কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা করে চলুন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের ঘর পরিবর্তনকেই বিশেষ বলে মনে করা হয়। যখন কোনোও গ্রহ ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। অক্টোবর মাসের ২৬ তারিখ বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করেছে। বুধকে আমরা বুদ্ধিমত্তা, ব্যবসার কারক বলেই জানি। এই গ্রহের ঘর পরিবর্তনে কারোর জীবনে শুভ সময় শুরু হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। তবে এই সময় কিছু রাশির খুব সাবধানে থাকা দরকার। তাদের নানান খরচ বাড়তে থাকবে। জীবনে এই সময়ে কোনোও সুবিধা পাবে না। কোন কোন রাশির অশুভ সময় শুরু।

বৃষ রাশি
বুধ এই রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। এই ঘরকে রোগ ও শত্রু স্থান বলে মনে করা হয়। এই সময়ে এই রাশির ব্যক্তিদের সাবধানে থাকা উচিত। অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। কোনোও ভালো কাজ আপনি করতে পারবেন না। জীবেনে সাফল্য আসবে না আপনার। দূরে কোথাও ঘুরতে যেতে পারবেন না আপনি। আর্থিক দিকে অনেক অবনতি হবে আপনার। দাম্পত্য জীবনে আপনার অশান্তি লেগে থাকবে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু। দ্বাদের ঘরে প্রবেশ এই গ্রহ।' এই সময় আপনাদের ব্যবসায় নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হবে । দাম্পত্য থেকে পারিবারিক জীবন সকল ক্ষেত্রে আপনাদের সাফল্য আসবে । নানা অসুবিধার সম্মুখীন হবেন চাকরিক্ষেত্রে আপনাকে। চাকরি পরিবর্তন করবেন না। এই সময় আপনাদের আইনি মামলায় জড়াতে হতে পারে। আর সেটা থেকে যদি আপনি বের হতে চান তাহলে আপনি হনুমানজির পুজো করুন।

মীন রাশি
এই রাশির ব্যক্তিদের জাতিকাদের জীবনে অশুভ সময় শুরু। অষ্টম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। এই সময়ে আপনাদের রোগ ক্রমশ বাড়তে থাকবে। আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এসব আপনার চোখে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। আপনি যদি গাড়ি চালান সাবধানে চালাবেন, না হলে আপনার দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচে লাগাম দিন, না হলে আপনার খরচ ক্রমশ বাড়তে থাকবে। পরবর্তীকালে সেই খরচে আপনি লাগাম দিতে পারবেন না। আর্থিক দিকে অনেক অবনতি হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications