পিতৃপক্ষেই এই দুই শুভ গ্রহের মিলন হবে, দুঃখের সময় শেষ করে মুখে হাসি ফুটবে কাদের

জ্যোতিষশাস্ত্রে বুধ ও শুক্র গ্রহকে অত্যন্ত শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর এই শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ।

যা চলবে অক্টোবর মাসের ২ তারিখ পর্যন্ত। ১৬ সেপ্টেম্বর কন্যা রাশি ছেড়ে শুক্র নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। ২৩ সেপ্টেম্বর বুধ তার স্থান বদল করে এই রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এসময়ে কিছু রাশির ব্যক্তিরা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Astrology

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিরা ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। বিবাহিত জীবনে সুখী হবেন। আইনি মামলায় যে জড়িয়ে ছিলেন, সেটি থেকে বের হতে পারবেন। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। বন্ধু ও আত্মীয়দের কাছ থেকেও ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পিতামাতার স্বাস্থ্যের যত্ন নিন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে অশান্তি চলছিল, তার সমাধান হবে।

আপনি যদি কোনও যানবাহন কিনতে চান, তা পারবেন। আপনি যদি আপনার পরিকল্পনা গোপন রেখে এগিয়ে যান তবে আপনি আরও সফল হবেন।প্রত্যেকটি কাজ করার আগে মাথা ঠান্ডা রেখে চলুন। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে আপনার। কোনও কাজেই এই রাশির ব্যক্তিরা পিছিয়ে যাবেন না।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আপনার পঞ্চম ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। এসময় আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনি আরও খুশি হবেন। অবিবাহিত ব্যক্তিদের বিয়ে হয়ে যাবে।

যারা গবেষণার কাজে যুক্ত তাদের জন্য শুভ সময়। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন।। প্রেম সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা করা এড়িয়ে চলুন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের মনে আনন্দ লেগে থাকবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। ভাই বোনেদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। বিদেশ ভ্রমণের সুবিধা পাবেন।

অতিরিক্ত তাড়াহুড়ার কারণে আপনাকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি। সরকারি চাকরিতে আবেদন করতে চাইলে সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া আপনার মায়ের সঙ্গে সম্পর্ক আপনার আগের থেকে অনেক ভালো হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+