বুধ ও শুক্রের মিলনে মাসের শেষ থেকেই টাকা, পয়সায় ভরবে কাদের জীবন, কী বলছে জ্যোতিষশাস্ত্র

বুধ ও শুক্র গ্রহকে অত্যন্ত শুভগ্রহ বলে মনে করা হয়। এই গ্রহরা যখন স্থান বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। রাজকুমার গ্রহ বুধ হল ব্যবসার কারক। শুক্র হল রোমান্স, প্রেম, সম্পদের কারক।

বৃষ রাশিতে ৩১ মে প্রবেশ করবে রাজকুমার গ্রহ বুধ। আগে থেকেই সেখানে উপস্থিত রয়েছে শুক্র গ্রহ। বৃষ রাশিতে এই দুই গ্রহের মিলনে কাদের ভাগ্যের দ্বার খুলবে, আর্থিক দিকেই বা কাদের লাভ হবে, জানুন।

astrology Image

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময় আপনার অর্থ, বক্তৃতার ঘরেই মিলন হবে এই দুই গ্রহের। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আপনি। আর্থিক দিকে লাভ হবে আপনার। যারা ব্যবসা করছেন তাদের জীবনে খুব সফলতার সময়। আপনার কর্মক্ষেত্রে আপনার জুনিয়রদের সঙ্গে আরও ভালো থাকতে হবে। মার্কেটিং, মিডিয়া, ব্যাংকে যারা চাকরি করেন তাদের আর্থিক দিকে লাভ হবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।

  • কন্যা রাশি

এই দুই শুভ গ্রহের মিলনে কন্যা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জীবনে খুব ভালোভাবে থাকতে পারবেন আপনি। আপনার সঙ্গে বাবা-মায়ের ভালো সম্পর্ক বজায় থাকবে। পরিবারের সকল সদস্যের সঙ্গে ভালোভাবে থাকায় আপনি খুব সুখে থাকতে পারবেন। এসময় ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় মুনাফা অর্জন করায় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। ধর্মীয় বা কোনও শুভ অনুষ্ঠানে অর্থ বিনিয়োগ করতে পারেন। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা গবেষণার কাজে যুক্ত তাদের জীবনে শুভ সময় শুরু হবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।

  • মকর রাশি

শুক্র ও বুধের মিলনে মকর রাশির ব্যক্তিদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় আপনার পঞ্চম ঘরে মিলন হবে এই দুই গ্রহের। তাই আপনার আর্থিক দিকে লাভ হবে। মনের ইচ্ছা পূরণ হবে। যারা বিদেশে ব্যবসা করছেন তাঁদের অপ্রত্যাশিত লাভ হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে। বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন আপনি। মানসিক শান্তি বজায় থাকবে আপনার। ভাই-বোনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+