একই দিনে ঘর পরিবর্তন করছে বুধ ও শুক্র, কোন রাশির ব্যক্তিদের বাড়বে ধনসম্পত্তি?
জ্যোতিষশাস্ত্রে মোট বারোটি রাশির উল্লেখ রয়েছে। তার মধ্যেই রয়েছে বুধ ও শুক্র। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। শুভ গ্রহের মধ্যে নাম রয়েছে এই দুই গ্রহের। যখন এই গ্রহরা স্থান পরিবর্তন করে তখন কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলে।
আবার সে সময় তারা তৈরি করে নানান রকম যোগও। চলতি মাসের ৭ তারিখ স্থান পরিবর্তন করতে চলেছে শুক্র ও বুধ। ঘর পরিবর্তন করার সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- কবে ঘর পরিবর্তন করছে এই শুভ গ্রহরা
মার্চ মাসের প্রথম সপ্তাহে বুধ ও শুক্র স্থান পরিবর্তন করবে। রাজকুমার গ্রহ বুধ কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। শুক্রকে আমরা ধন-সম্পত্তির কারক বলেই জানি। ৭ মার্চ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। তারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা। কাদের জীবনে শুভ সময় শুরু হচ্ছে, দেখুন।
- মেষ রাশি
বুধ ও শুক্র গ্রহ তার স্থান পরিবর্তন করায় বিশেষ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের ওপর। এসময় আপনারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনাদের। তাছাড়া আপনারা এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন। দাম্পত্য জীবনে খুব সুখী হবেন। চাকরিক্ষেত্রে যে বাধা ছিল সেই বাধা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এই রাশির ব্যক্তিরা। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনেও আসবে সফলতা।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের ওপর বুধ ও শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনাদের সামাজিক মর্যাদা ক্রমশ বাড়তে থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে আপনার। এসময় আইনি যে ঝঞ্ঝাটে যুক্ত ছিলেন আপনি সেটি থেকে বের হতে পারবেন। তবে এসময় যে কাজ করবেন সেই কাজ অবশ্যই মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, তবে পরিবারের সকলের সঙ্গে যাবেন।
- ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। শুক্র ও বুধের বিশেষ প্রভাবে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মানসিক চাপ কমবে অনেকটাই। বাড়তে থাকবে আত্মবিশ্বাস। পারিবারিক জীবনেও সুখী হবেন আপনি। পুরনো কোথাও অর্থ বিনিয়োগ করে থাকলে সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার। এসময় বাবা-মায়ের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির জাতক জাতিকারা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications