বুধ ও সূর্য গ্রহের মিলনে কেরিয়ার থেকে ব্যবসায় উন্নতি, প্রেম জীবনে সাফল্য আসবে কাদের
জ্যোতিষশাস্ত্রে, বুধ ও সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। গ্রহরা অনেক সময় নানান রকম যোগ তৈরি করে। অক্টোবর মাসের ১৭ তারিখ সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। ১০ অক্টোবর বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে। বুধ ও সূর্যের মিলনে অত্যন্ত শুভ হবে কিছু রাশির ব্যক্তিদের। এই সময় 'বুধাদিত্য রাজযোগ’ তৈরি হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।
তুলা রাশিএই দুই গ্রহের মিলনে তুলা রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস বাড়তে থাকবে। অর্থ উপার্জনের খুব শুভ সময় শুরু হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। নতুন ব্যবসা খুলতে পারেন। তাছাড়া যারা বিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মনের গুরুত্ব ইচ্ছা পূরণ হবে। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান, যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনার সঙ্গে ভালো কিছু ঘটতে পারে। তাছাড়া আয় বাড়তে থাকবে। এসময় যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনার। সোনা ব্যবসায় যারা যুক্ত তাদের খুব শুভ সময়। এসময় আপনারা মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। তাছাড়া এই সময় যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের ভালো সময়। তাছাড়া আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।
কুম্ভ রাশিকুম্ভ রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হতে চলেছে। এই সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। দেশ-বিদেশে ঘুরতে পারবেন। সন্তানের নতুন কোনও খবরেই আপনার মনে খুশি লেগে থাকবে।
তাছাড়া আপনি যদি বাইরে ঘুরতে যেতে চান তাও যেতে পারবেন। মনের মানুষের সঙ্গে এই সময় আপনার দেখা হতে পারে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। যদি আপনি পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে চান তাহলে মাথা ঠান্ডা রেখে চলবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications