শনির রাশিতে বুধ ও সূর্যের মিলনে কেরিয়ারে উন্নতির শিখরে পৌঁছাতে চলেছেন কারা
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ, নক্ষত্ররা নিজের সময় মত স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। জানুয়ারি মাসের ১৪ তারিখ সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করবে।
২৪ জানুয়ারি বুধ গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে। এক বছর পর বুধ ও সূর্য গ্রহের মিলন হতে চলেছে। এই দুই গ্রহের মিলনে কিছু রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, কারাই বা নয়া সম্পত্তির মালিক হবেন, জানুন।

- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের ওপর এই গ্রহদের শুভ প্রভাব পড়বে। এই সময়ে কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। আর্থিকদিকে লাভ হবে আপনার। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়তে থাকবে আপনার। জীবনে শান্তি ফিরবে। এসময় অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
প্রিয়জনের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। মনের মানুষের সঙ্গেও দেখা হবে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। দাম্পত্য জীবন সুখের হবে।
- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের উপর সূর্য ও বুধ গ্রহের বিশেষ কৃপা থাকবে। তাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনারা নতুন চাকরি পেতে পারেন। তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। অংশীদারিত্ব যেকোনও ব্যবসায় বিনিয়োগ করুন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। এসময় কোনও কাজেই পিছিয়ে যাবেন না। তবে নিজেকে শান্ত রেখে, মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন। তবেই জীবনে এগিয়ে যেতে পারবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের উপর এই দুই গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এই সময় আপনাদের অমীমাংসিত প্রত্যেকটি কাজেই সফলতা আসবে। তাছাড়া আপনারা প্রত্যেকটি কাজেই দায়িত্ব ফিরে পাবেন। সেখানেই সফলতা অর্জন করতে পারবেন।
তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। ব্যবসায়ীদের জন্য সময় ভালো। দীর্ঘদিন ধরে বাজারে আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। সরকারি ও আধা-সরকারি কর্মচারীদের জন্য সময়টি ভালো। তরুণরা উন্নতির সুযোগ পাবেন। এসময় পরিবারের সকল সদস্যদের বিশেষ সহযোগিতা পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications